Home / Entertainment / আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

হালের ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জানা গেছে, এই অভিনেত্রী বর্তমানে কিছুটা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রীর অ্যাডমিন শুভ এমনটাই জানিয়েছেন। 

এর আগে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়েছিল, যা অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন। প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়। পরবর্তীতে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। 

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুকে শুভ লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।তিনি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।’

শুভ লেখেন, ‘আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যেন তিনি খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ধন্যবাদ।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *