Home / Entertainment / ভিন্ন পরিচয়ে দেখা মিলবে রাশমিকার

ভিন্ন পরিচয়ে দেখা মিলবে রাশমিকার

আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দেখা যাবে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। আন্তর্জাতিক মঞ্চে আবারও ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। এর আগে ২০২৪ সালে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন অভিনেত্রী। এবার দ্বিতীয়বারের মতো ফিরছেন রাশমিকা মান্দানা। এবারের আসরের অন্যতম বড় আকর্ষণ হচ্ছে বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত।

উল্লেখ্য, রাশমিকা মান্দানা ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়। এ সিনেমার সাফল্যের পর তিনি ‘চলো’ (২০১৮) সিনেমার মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, যিনি মূলত তেলুগু ও কন্নড় সিনেমার পাশাপাশি বর্তমানে হিন্দি ও তামিল সিনেমাতেও নিয়মিত কাজ করছেন। 

সম্প্রতি ব্যক্তিগতজীবন নিয়েও আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক বিজয়ের সঙ্গে বিয়ে সেরে হানিমুন শেষে ইতোমধ্যে কাজে ফিরেছেন রাশমিকা মান্দানা। তাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। 

বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর। আরও আছেন কৃতি শ্যানন। এ ছাড়া চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *