Home / Entertainment / ৩০ কোটি টাকার ফ্ল্যাট কেনার পর আবারও বাড়ি কিনলেন শ্রেয়া ঘোষাল

৩০ কোটি টাকার ফ্ল্যাট কেনার পর আবারও বাড়ি কিনলেন শ্রেয়া ঘোষাল

গায়িকা শ্রেয়া ঘোষাল কিছু দিন আগে মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল আবাসন কিনেছেন। বাবা বিশ্বজিৎ ঘোষাল ও মা শর্মিষ্ঠা ঘোষালের সঙ্গে ফ্ল্যাটটি কিনেছেন তিনি। ফ্ল্যাটটির দাম প্রায় ৩০ কোটি টাকা। প্রায় ২৭৫০ বর্গফুট মাপ ফ্ল্যাটটির। সম্প্রতি আরও একটি ফ্ল্যাট কিনলেন শ্রেয়া ঘোষাল। তবে এবারের ঠিকানা মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা সান্তাক্রুজ।

নতুন অ্যাপার্টমেন্টের দাম প্রায় ২১ কোটি টাকা। গত তিন মাসে এটা তৃতীয়বার সম্পত্তি কিনলেন শ্রেয়া। অ্যাপার্টমেন্টটির আয়তন দুই হাজার ৬০১ বর্গফুট। এর সঙ্গে একটি ২৯৯ বর্গফুটের ব্যালকনি রয়েছে। ২৪ এপ্রিল ফ্ল্যাট কেনার টাকা লেনদেন হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বলিউড অভিনেত্রী টাবু, যার পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমি গোদরেজ প্রপার্টিজের কাছ থেকে ১০ কোটি টাকায় মুম্বাইয়ের ভার্সোভায় দুই হাজার ১৫৩ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। শ্রেয়ার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় নিজেও ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক বলে জানা যায়। শ্রেয়া ও শিলাদিত্যের যৌথ বেশ কিছু সম্পত্তি রয়েছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *