Home / Entertainment / বিচ্ছেদের পর নতুন কোন সম্পর্কে জড়ালেন তিয়াসা?

বিচ্ছেদের পর নতুন কোন সম্পর্কে জড়ালেন তিয়াসা?

‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিয়াসা রায়। প্রথম সিরিয়ালের পরই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় নায়িকার। তিন বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অনেক দিন হলো। 
rn 
rnসাবেক স্বামীর মাধ্যমেই স্টুডিওপাড়ার সঙ্গে পরিচয় হয় তিয়াসার। প্রথম সিরিয়াল ‘কৃষ্ণকলি’র পর নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। মাঝেমাঝেই তাদের একসঙ্গে রিল ভিডিও তৈরি করতে দেখা যায়।

rnrn

নতুন সিরিয়ালটি শুরুর পরই তৈরি হয়েছিল নতুন গু়ঞ্জন। সেই সময়ই নীল ও তৃণা সাহার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। শোনা গিয়েছিল, নায়িকা তিয়াসার সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে নীলের। যদিও সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি দুজনের কেউ-ই। স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর রাজনৈতিক মিছিলে হাঁটতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

rnrn

আনন্দবাজার অনলাইনকে তিয়াসা বলেন, সবাইকে তো বলছি— ভালো ছেলে খুঁজে দিতে। কেউ দিচ্ছে না। বিচ্ছেদের পর আমি এখন শুধু মন দিয়ে কাজ করে যেতে চাই। প্রেম নিয়ে ভাবার কোনো সময় নেই। আর রাজনৈতিক মিছিলে দেখা গেলেও রাজনীতি নয়, অভিনয়েই মন দিতে চাই আপাতত।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *