Home / Entertainment / প্রকাশ রাজের বিরুদ্ধে বিজেপি নেতার মামলা

প্রকাশ রাজের বিরুদ্ধে বিজেপি নেতার মামলা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ আইনি জটিলতায় বিপাকে পড়েছিলেন আগেই। এবার তার বিরুদ্ধে অভিযোগ পদ্মশিবির থেকে।

এক আলোচনাসভায় ‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। প্রথমে আপত্তি জানিয়েছিলেন এক আইনজীবী। এবার বিজেপি নেতারা তোপ দাগলেন এ দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে।

অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানু প্রকাশ দাবি করে বলেছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি এ মর্মে প্রকাশের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন। অভিনেতা নাকি ‘রামায়ণ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং হিন্দু বিশ্বাসে আঘাত করেছেন। এমনই অভিযোগ বিজেপি নেতা ভানু প্রকাশের।

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি বলেন, অবিলম্বে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক। এমনকি শুধু প্রকাশ নন; অভিনেতার মন্তব্যকে যারা সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ দাবি জানিয়েছেন তিনি। ‘রামায়ণ’ নিয়ে এ মন্তব্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ব্যাঘাত ঘটাতে পারে বলেও অভিযোগ ভানু প্রকাশের।

এর আগে গত জানুয়ারি মাসে কেরালা সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন অভিনেতা প্রকাশ রাজ। সেখানেই ‘রামায়ণ’ নিয়ে শিশুদের একটি নাটকের কথা বলেছিলেন তিনি। সেই নাটকে দেখানো হয়েছিল যে, রাবণের বাগান থেকে ফল খাচ্ছেন রাম ও লক্ষ্মণ। তখন শূর্পণখা ও রাবণ আসেন। শূর্পণখা রেগে যান। তখন রাবণ নাকি বলেন, ‘ক্ষুধার্তকে খেতে দাও’। পরে রাম বলেন, তারা ফল খেয়েছেন, তাই দাম দেবেন। তখন শূর্পণখা নাকি ২০০০ ডলার ও জিএসটি চান। অত টাকা না থাকায় রাবণ শেষে নাকি রাম-লক্ষ্মণকে বীজ বপন করে গাছ রোপণ করে যেতে বলেন।

‘রামায়ণ’ নিয়ে এই গল্প প্রকাশ্যে বলেই বিপাকে পড়েন প্রকাশ রাজ। তবে এ প্রসঙ্গে নতুন করে আর কোনো মন্তব্য করেননি অভিনেতা।

স্পোর্টস ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *