Home / Entertainment / প্রথমবার কুয়ালালামপুরে গাইবেন ঐশী

প্রথমবার কুয়ালালামপুরে গাইবেন ঐশী

স্টেজ শো’তে গান গাইতে মালয়েশিয়া যাবেন সংগীতশিল্পী ফাতেমা তুয যোহরা ঐশী। আগামী ২৮ জুন রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের এইচজিএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ নামে এ অনুষ্ঠান। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। 

তিনি বলেন, এবার আমি আমার দল ঐশী এক্সপ্রেস নিয়ে যাচ্ছি। দলে মোট সদস্য আটজন। পাঁচজন মিউজিশিয়ান। একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং একজন ম্যানেজার। যেহেতু এবার প্রথম কুয়ালালামপুরে যাচ্ছি, তাই আমি ভীষণ উচ্ছ্বসিত। 

আরও পড়ুন
আরও পড়ুন

আশা করছি সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করতে পারবো। তবে এটা সত্যি, দেশের বাইরে গেলে গানে গানে অনুভব করতে পারি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশ ও দেশের মাটিকে কতোটা ভালোবাসে, কতোটা মিস করে।’

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *