Home / Entertainment / চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা

ঢালিউড ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে তিনি ঢাকায় ফেরেন। বুধবার (১৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টে বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। 

এর আগে ৫ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বর্ষীয়ান এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। 

ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেছেন, ‘আল্লাহর অসীম রহমতে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

আরও পড়ুন
আরও পড়ুন

সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেন প্রয়াত খ্যাতনামা পরিচালক চাষী নজরুল ইসলাম। 

১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এ সিনেমায় ‘সোহেল রানা’ নাম ধারণ করে তিনি অভিনয়ও করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে রূপে নেয়। 

দীর্ঘ ক্যারিয়ারে প্রযোজনা, পরিচালনা ও অভিনয়—এই তিন ক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন সোহেল রানা।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *