Home / Entertainment / রণবীরের অভিনয় দেখে প্রশংসায় ভাসালেন আনুশকা

রণবীরের অভিনয় দেখে প্রশংসায় ভাসালেন আনুশকা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দীর্ঘ বিরতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সিনেমা নিয়ে মুখ খুললেন। সম্প্রতি এই অভিনেত্রী পরিচালক আদিত্য ধরের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখে তার মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। এ সময় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রণবীর সিংকে তিনি প্রশংসায় ভাসান।

শুধু আনুশকা নন, সিনেমাটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি।

প্রায় ৪ ঘণ্টা দীর্ঘ এই সিনেমাটি নিয়ে আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘কী চমৎকার একটি সিনেমা বানিয়েছেন আদিত্য ধর! ৪ ঘণ্টার একটি সিনেমা তৈরির জন্য অসামান্য দৃঢ় প্রত্যয় প্রয়োজন। সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের আটকে রাখার মতো নির্মাণশৈলী ও গল্পে ঠাসা। আপনি অনেক আত্মবিশ্বাসী একজন নির্মাতা।’

আরও পড়ুন
আরও পড়ুন

সঙ্গে এক সময়ের সহ-অভিনেতা রণবীর সিংয়ের অভিনয়ে মুগ্ধ আনুশকা জানান, রণবীর এই সিনেমায় এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যা জীবনে একবারই পাওয়া যায়। তিনি একে একটি ‘নিখুঁত ও অনবদ্য’ পারফরম্যান্স হিসেবে অভিহিত করেন। পাশাপাশি আর. মাধবন, অর্জুন রামপাল এবং রাকেশ বেদীর অভিনয়েরও প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, আনুশকা ও রণবীর একসময় ‘ব্যান্ড বাজা বারাত’ ও ‘দিল ধড়কনে দো’-এর মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এদিকে সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির মাত্র ১৮ দিনেই ছবিটি ভারতীয় বক্স অফিসে ১ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *