
ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকে সফলতা সেটি দেখিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। যদিও ১৯৯৯ সালের ২৮ মে যখন তার সিনেমায় পথচলা শুরু হয় তখন জানতেন না যে, তিনি হবেন শীর্ষ নায়ক। তবে চেষ্টা করেছেন। পাড়ি দিয়েছেন বন্ধুর পথ।
rnrn
দুই যুগ আগে অর্থাৎ ২৪ বছর আগে এই দিনেই শাকিব ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা হিসেবে অভিষিক্ত হন। তাই এদিন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছিলেন শাকিব।
rnrn
শাকিব খানের ক্যারিয়ারের ২৪ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে মিশা সওদাগর নিজের ফেসবুকে লিখেছেন, নাম যশ দেয়ার জন্য পৃথিবীতে অনেক লোক আছে। কিন্তু দোয়ার জন্য অনেক কম। তুমি সবসময় আমার দোয়ার মধ্যে ছিলে আছো এবং থাকবে।
rnrn
দুই যুগের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা। এর সঙ্গে মিশা শাকিব ও তার যুগল ছবি ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে চলচ্চিত্রের ভক্তরা নিজেদের নানারকম প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
rnrn
মিশা সওদাগর শাকিব খান মিলে সিনেমা করেছেন অনেকগুলো। যার ফলে বরাবরই এই জুটিকে পর্দায় দেখা যায়।
rnrn
rn
যুগান্তর ডেস্ক





