Home / Entertainment / ৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা?

৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা?

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। জনপ্রিয় এর মধ্যেই এ অভিনেতা রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন। আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচন-২০২৬ সামনে রেখে তিনি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজয়।

প্রার্থীর হলফনামা তথ্যানুযায়ী, থালাপতি বিজয়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪০৪.৫৮ কোটি রুপি। ৪০০ কোটি রুপির ফিক্সড ডিপোজিট রয়েছে তার। শুধু সম্পদ নয়, অন্যদের ব্যক্তিগত ঋণ দিয়েছেন তিনি। মোট ৭৬ কোটি টাকা তিনি ঋণ হিসেবে দিয়েছেন তার নিকটাত্মীয়দের। এ ঋণের তালিকায় আছেন— তার বাবা এসএ চন্দ্রশেখর, মা শোভা চন্দ্রশেখর, স্ত্রী ও সন্তানরাও।

স্থাবর সম্পত্তির দিক থেকেও তিনি অত্যন্ত সমৃদ্ধ। তার নামে রয়েছে একাধিক বাড়ি—নীলঙ্করাই, উরুর, মইলাপুর, পল্লীপাট্টু, পদুর, কোরাট্টুর, সলিগ্রাম ও শোলিঙ্গানাল্লুসহ বিভিন্ন এলাকায়। অন্যদিকে সংগীতার নামে রয়েছে সোনা, রুপা ও হীরার গহনা, যার বাজারমূল্য প্রায় ১৫.৫১ কোটি রুপি।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় আরও উঠে এসেছে তার মোট সম্পদ ও পারিবারিক আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য। সেই তথ্য প্রকাশ্যে আসতেই পরিষ্কার—২০২৬ সালে দেশের ধনী অভিনেতা-রাজনীতিকদের তালিকায় শীর্ষস্থানেই আছেন থালাপতি বিজয়।

হলফনামা অনুসারে বিজয়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪০৪.৫৮ কোটি রুপি। ২০২৪-২৫ অর্থবছরে তার আয় হয়েছে প্রায় ১৮৪ কোটি রুপি। হাতে দুই লাখ রুপি থাকলেও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ৩২০ কোটি রুপি। তার দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা সাশার অ্যাকাউন্টে চার লাখ রুপি রয়েছে।

অন্যদিকে তার স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গমের ব্যাংকে জমা রয়েছে প্রায় ১০.৪৩ কোটি রুপি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *