Home / Entertainment / বিদেশ থেকে এসে বাসন মাজছেন প্রিয়াংকা?

বিদেশ থেকে এসে বাসন মাজছেন প্রিয়াংকা?

বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া কখন যে কোথায় থাকেন, তা বোঝা মুশকিল। প্রায় ১২ বছর হলো ভারতে থাকেন না তিনি। লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন অভিনেত্রী। এবার প্রিয়াংকাকে দেখা গেল স্বর্ণমন্দিরে বাসন মাজতে। তার পরনে শাড়ি ও মাথায় ঘোমটা।

সম্প্রতি ‘বারানসি’ সিনেমার শুটিং করতে ভারতে আসেন অভিনেত্রী। এ সিনেমার শুটিং শেষ করতে আরও সাত মাস লাগবে বলে জানিয়েছেন তিনি। সেই সময় পাঞ্জাবের অমৃতসরে ঢুঁ মারেন। সেখানেই স্বর্ণমন্দিরে সেবা দেন প্রিয়াংকা চোপড়া। দেশে এসে পরোটা, ডাল মাখানি, দইসহ নানা স্বাদের খাবার খেয়েছেন, সেই ছবিও সামাজিক মাধ্যমে দেখা গেছে।

‘বারানসি’ সিনেমায় তার বিপরীরেত জুটি হয়ে কাজ করছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। চলতি বছরের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু হয়। সেই সিনেমার প্রথম ঝলক ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শকদের সাড়া ফেলে দিয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রিয়াংকা বলেন, আমি ভারতীয় সিনেমা পছন্দ করি। ‘বারানসি’ সিনেমায় কাজ করে আমি খুশি। তিনি বলেন, ১২ বছর পর ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন— হিন্দি নয়, দক্ষিণী সিনেমাতে।

যদিও বলিউড ও দক্ষিণী সিনেমার জগৎ— দুইয়ের মধ্যে বেছে নিতে বলা হলে অভিনেত্রী বলেন,  আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারবই না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভালো লাগে।

উল্লেখ্য, ‘বারানসি’ সিনেমায় অভিনয় করতে ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াংকা চোপড়া। এ সিনেমা ছাড়াও প্রিয়াংকার হাতে ‘জাজমেন্ট ডে’ সিনেমার কাজ রয়েছে, যা চলতি বছর মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া ‘কৃষ ৪’ সিনেমায় অভিনয় করবেন প্রিয়াংকা চোপড়া। যদিও নিশ্চিত করে নিজে কিছু বলেননি অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *