Home / Entertainment / শাকিবের ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করবেন গায়ক পান্থ কানাই

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করবেন গায়ক পান্থ কানাই

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ ঝড় তুলছে। ইতোমধ্যে এ সিনেমাটি প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন মুক্তির প্রথম দিন থেকেই। সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ও আলোচনাও দেখা গেছে। তবে ‘প্রিন্স’ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই শাকিব খান নতুন এক চমক দিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের। 

‘রকস্টার’ সিনেমার ফার্স্টলুক সামাজিক মাধ্যমে প্রচারের পরই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। এবার সেই সিনেমায় জনপ্রিয় এক সংগীতশিল্পীর যুক্ত হওয়ার ঘোষণা দেওয়ায় বাড়তি চমক থাকছে। 

আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কণ্ঠশিল্পী পান্থ কানাইকে। এমনটি নিশ্চিত হওয়া গেছে একটি ঘনিষ্ঠ সূত্রে। এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল এ গায়ককে।

আরও পড়ুন
আরও পড়ুন

কাজের ধরন ও পর্দায় তার উপস্থিতি যে বড় পরিবর্তন এসেছে গত কয়েক বছরে, তা পুরোপুরি অ্যাকশন মেজাজে। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাটিই তার প্রমাণ। সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’। এ ছাড়া চুলে ড্র্যাডলক হেয়ার স্টাইল, সঙ্গে কালো নেকলেস পরায় তার রকস্টার লুক পুরোপুরি ফুটে উঠেছে। চোখে কালো সানগ্লাস দিয়ে তিনি পাশে ফিরে তাকিয়ে আছেন। এমন পরিস্থিতিতে ‘রকস্টার’ সিনেমার এই নতুন লুক শাকিব ভক্তদের মনে আবারও নতুন আশার সঞ্চার করেছে। এ সিনেমায় তার চরিত্রের নাম ‘আগুন’।

জানা গেছে, আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং এর মধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। এ ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী।

উল্লেখ্য, ‘রকস্টার’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যার ঝুলিতে রয়েছে বনলতা এক্সপ্রেস, উৎসব, কাইজার এবং মাইনকার চিপায়ের মতো আলোচিত কাজ। এ সিনেমাটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন, যারা এর আগে মনপুরা ও হাওয়ার মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *