Home / Entertainment / কেন হঠাৎ বিমান চালানো শিখছেন কার্তিক আরিয়ান

কেন হঠাৎ বিমান চালানো শিখছেন কার্তিক আরিয়ান

বলিউডের তরুণ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান এখন আক্ষরিক অর্থেই আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছেন।  জানা গেছে, বিমান চালানো শিখছেন তিনি।  তবে অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন না কার্তিক! মূলত নতুন একটি সিনেমায় চরিত্রের প্রয়োজনেই অভিনেতার এই নতুন পাঠ।

তার আসন্ন এরিয়াল অ্যাকশন ফিল্ম ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র চরিত্রের প্রয়োজনেই তিনি সত্যিকারের বিমান চালানো শিখছেন বলে জানা গেছে। সাধারণত গিটার বাজানো বা নাচের মুদ্রা শেখার চেয়ে একজন পাইলটের দক্ষতা অর্জন করা যে অনেক বেশি চ্যালেঞ্জিং।

আসন্ন এই সিনেমাটির নির্মাতা ‘চাক দে! ইন্ডিয়া’ খ্যাত পরিচালক শিমিত আমিন।

২০০৭ সালে শাহরুখ খানের এই আইকনিক সিনেমাটি পরিচালনা করে ইতিহাস গড়েছিলেন শিমিত। মাঝে দীর্ঘ বিরতির পর কার্তিক আরিয়ানের অনুরোধে তিনি আবারও পরিচালকের আসনে ফিরছেন। ফলে ২০০৯ সালের পর এটিই হবে তার পরিচালিত বড় কোনো ফিচার ফিল্ম।

আরও পড়ুন
আরও পড়ুন

সিনেমাটি একজন কমার্শিয়াল পাইলটের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যিনি নিজের জীবন বাজি রেখে শত শত যাত্রীকে উদ্ধার করেছিলেন। ভারতের বড় মাপের মানবিক উদ্ধার অভিযান বা ইভাকুয়েশন মিশনের অনুপ্রেরণায় এই গল্প সাজানো হয়েছে।

উল্লেখ্য, পরিচালক শিমিত আমিন বরাবরই তার নিখুঁত কাজের জন্য পরিচিত। তিনি চান না কার্তিক পর্দায় কেবল অভিনয়ের খাতিরে বিমান চালানোর ভান করুক। তাই কার্তিক বর্তমানে প্রফেশনাল পাইলটদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন যাতে শুটিং শুরুর আগেই তিনি পুরোপুরি প্রস্তুত থাকেন।

আগামী জুলাই মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ভারত ছাড়াও মরক্কোর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *