নিশোর ‘দম’ সিনেমার তিন দিনে আয় কোটির ঘরে

Written by

in

এবারের ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শকপ্রিয়তা আর আয়ের দৌড়ে এগিয়ে আছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এ সিনেমাটি মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে এক কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে।

এবার ঈদে মুক্তি পাওয়া দর্শকপ্রিয়তা ও আয়ের দিক থেকে ‘দম’ সিনেমার পরই রয়েছে তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত  ‘বনলতা এক্সপ্রেস’। এরপর পর্যায়ক্রমে রয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ ও রায়হান রাফী পরিচালিত শবনম বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’।

আরও পড়ুন
আরও পড়ুন

দেখা গেছে, এবারের ঈদে ভায়োলেন্স নয়, পারিবারিক ও কাহিনিনির্ভর সিনেমার প্রতি ঝোঁক বেশি সিনেমাপ্রেমীদের। অ্যাকশনের বদলে জীবনমুখী গল্পের সিনেমার প্রতি দর্শকদের প্রবল আগ্রহ বাড়ায় ‘দম’ সিনেমার প্রায় সবকটি শো চলছে হাউসফুল। যে কারণে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। যেখানে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউসফুল, যা নিশোর ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে এক কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা দিয়ে শুরু হয় ওপেনিং রেভিনিউ। দ্বিতীয় দিনে সিনেমাটি ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করে। তিন দিনের মোট আয়ের হিসেবে কোটির ঘরে পৌঁছেছে ঈদের সিনেমা ‘দম’। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *