Home / Entertainment / যে সিনেমার ব্যর্থতায় কেঁদেছিলেন আমির খান

যে সিনেমার ব্যর্থতায় কেঁদেছিলেন আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের চার বছর কেটে গেছে, কিন্তু এখনো কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। ভেবেছিলেন সিনেমা ছেড়ে দেবেন। যদিও সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন অভিনেতা।

সিনেমা ‘থ্রি ইডিয়টস’ থেকে ‘পিকে’— বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছে। কিন্তু ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ক্ষেত্রেই উল্টে গেল পুরো চিত্র। হলিউডের সুপার হিট সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর গল্পই হিন্দিতে বলার চেষ্টা করেছেন আমির খান। সেই সিনেমার স্বত্ব কেনার জন্য নায়ককে সাহায্য করে একটি সংস্থা। আর সেই সিনেমার স্বত্ব কেনার জন্য নায়ককে ১৮০ কোটি টাকা দেয় ওই সংস্থাটি। কিন্তু তারপর সেই সিনেমার বিষয়ে তাদের কোনো মতামতই নেওয়ার প্রয়োজন মনে করেননি আমির খান। ভেবেছিলেন সহজেই তার সেই সিনেমা ৩০০ কোটির ব্যবসা করবে। কিন্তু তা হয়নি। স্বপ্নভঙ্গ হয় তার। 

আমির খান বলেন, ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতার পর সারা দিন ধরে এসব ভাবতে ভাবতে তার চোখে পানি চলে আসত। অবসাদে ডুবে যেতেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন

সিনেমাটি তৈরি হতে সময় নেন তিন বছর। মুক্তি পায় ২০২২ সালে। আশা ছিল, বক্স অফিসে সাড়া ফেলে দেবে সেই সিনেমা। কিন্তু হলো উল্টোটাই। সমালোচনায় জর্জরিত হয়ে পড়লেন মিস্টার পারফেকশনিস্ট। 

‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতার পর চার বছর কেটে গেছে। আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। ভেবেছিলেন সিনেমা ছেড়ে দেবেন। যদিও সেই সিদ্ধান্ত থেকে বিরত থেকেছেন। তবে কবে আবার পর্দায় মুখ দেখাবেন তিনি, তা নিয়ে সন্দিহান আমির খান নিজেই। 

যদিও ছেলে জুনেইদের ‘এক দিন’ সিনেমার কাজ নিয়ে এ মুহূর্তে তিনি ব্যস্ত। তবু ভুলতে পারেন না সেই সময়টা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, আমি খুব সহজেই ধরে নিয়েছিলাম— ২০০ কোটির সিনেমা ৩০০ কোটি অনায়াসে ব্যবসা করবে। আসলে আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। এই মনে হওয়াটা ভুল ছিল। আসলে এ সিনেমাটা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি। 

তিনি বলেন, সেই সময় এ ব্যর্থতার কথা ভেবে ভেবে সারা দিন আমার চোখে পানি চলে আসত। আমি নিজের আবেগকে ধরে রাখতে পারতাম না। কিন্তু সেই সময় আমার মা, দুই বোন, আমার সন্তানরা, আমার সাবেক স্ত্রী— সবাই সহযোগিতা করেছে ওই পরিস্থিতি থেকে আমাকে বার করার জন্য।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *