Home / Entertainment / শাকিরার ভারতের কনসার্ট বাতিল

শাকিরার ভারতের কনসার্ট বাতিল

কলাম্বিয়ান পপতারকা শাকিরার ভারত সফর বাতিল হচ্ছে।— এমন খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোরালো গুঞ্জন শুরু হয়েছে। ইরান-ইসরাইল যুদ্ধের জেরে এ পপতারকার ভারত সফর বাতিল করা হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে,  আগামী ১০, ১১ ও ১৫ এপ্রিল মুম্বাই এবং দিল্লিতে পপতারকা শাকিরার কনসার্ট হওয়ার কথা ছিল। এই কনসার্ট অনুষ্ঠান ঘিরে ভক্ত-অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে।

আরও পড়ুন
আরও পড়ুন

বিশেষ করে দীর্ঘদিন পর ভারতে পূর্ণাঙ্গ কনসার্ট করতে আসছিলেন শাকিরা। তাই ভক্ত-অনুরাগীসহ গানপ্রেমী দর্শকদের আগ্রহ ছিল স্বাভাবিকভাবেই বেশি। বর্তমান ইরান-ইসরাইল সংঘাতের কারণে আন্তর্জাতিক ভ্রমণ, নিরাপত্তা ও লজিস্টিক ইস্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে—এমনটিই দাবি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের।

সে কারণেই নাকি সফর স্থগিত বা বাতিলের কথা ভাবা হচ্ছে। কিছু দিন আগেই দর্শকদের চাহিদার কারণে মুম্বাইয়ে একাধিক শো যুক্ত করেছিলেন শাকিরা। তাই হঠাৎ করে বাতিলের খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা বেশ হতাশ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *