Home / Entertainment / হরর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিষেক বচ্চন

হরর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিষেক বচ্চন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ভৌতিক ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন । নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে— এমনটাই শোনা গেছে। 

সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার প্রাথমিক বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে নির্মাতার সঙ্গে অভিষেকের আলোচনাও হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ সেই সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও থাকবেন। এটি শুধু ভৌতিক সিনেমা নয়, বরং এতে রহস্য ও রোমাঞ্চের সংমিশ্রণও থাকবে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা।

ক্যারিয়ারে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিষেক বচ্চন। সম্প্রতি বলি বাদশাহ শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় তার লুক নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যেখানে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। 

আরও পড়ুন
আরও পড়ুন

নতুন এই হরর প্রজেক্টেও নাকি একটি বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ দেখা যাবে বলে একটি সূত্র জানিয়েছে। এর আগে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছিলেন অমিতাভপুত্র। তবে নতুন এ সিনেমায় নির্মাতা তাকে বাণিজ্যিক ঘরানার মোড়কে সম্পূর্ণ নতুনভাবে পর্দায় উপস্থাপন করতে চলেছেন।

বলিউডের প্রেমের গুঞ্জন থেকে বর্তমানে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের গুঞ্জন— অভিষেক বচ্চন সবসময়ই লাইমলাইটেই থাকেন। একসময় কারিশমা কাপুর কিংবা রানি মুখার্জির সঙ্গে তার নাম জড়ালেও শেষ পর্যন্ত মালা পরান সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। বর্তমানে অভিনেতা ‘কিং’ সিনেমা নিয়েই ব্যস্ত আছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *