Home / Entertainment / ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’

ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’

আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমা মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে ছবিগুলোর টিজার বা ট্রেলার প্রকাশ পেয়েছে। তবে দর্শক প্রতিক্রিয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’-এর টিজার।

দুদিন আগে ছবিটির টিজার ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই টিজারটি দর্শকের বিশেষ নজর কাড়ে। যদিও টিজারটি নিয়ে ভক্ত-দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে, এরপরও এটি সবার মধ্যে বেশ আগ্রহ তৈরি করতে পেরেছে।

বর্তমানে ‘প্রিন্স’-এর টিজার ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে এক নম্বর অবস্থানে রয়েছে।

সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যে সামান্য ত্রুটি বা ভুল নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো পরবর্তী কনটেন্টে সংশোধন করার চেষ্টা চলছে।

আরও পড়ুন
আরও পড়ুন

শুক্রবার (১৩ মার্চ) রাতে ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষে ওঠার মাধ্যমে বোঝা যাচ্ছে, দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। টিজার দেখার পর এখন অনেকেই ছবিটির পরবর্তী কনটেন্ট, বিশেষ করে ট্রেলার ও গান দেখার অপেক্ষায় রয়েছেন।

টিজারজুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনধর্মী দৃশ্যে দেখা যায় শাকিবকে। ছবিটিতে শাকিব খানের পাশাপাশি তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকেই অভিনয় করেছেন।  নির্মাতাদের আশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাবে বহুল আলোচিত ‘প্রিন্স’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *