Home / Entertainment / গায়ক তানজীবের ‘আত্মহত্যার চেষ্টা’, যা বললেন স্ত্রী সানজিদা

গায়ক তানজীবের ‘আত্মহত্যার চেষ্টা’, যা বললেন স্ত্রী সানজিদা

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছে যে জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে এই খবরকে বিভ্রান্তিকর ও গুজব বলে দাবি করেছেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান।

সাবা ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’ 

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি অনুরোধ করেছেন, ‘যেকোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।’

আরও পড়ুন
আরও পড়ুন

গায়ক তানজীব সারোয়ার জনপ্রিয় গান ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’-এর মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের কাছে পরিচিত। তিনি গত বছরের ১১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন, স্ত্রীর নাম সাবা সানজিদা রহমান।

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন তানজীব। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’, এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে সিডি চয়েজ ব্যানারে প্রকাশিত হয় ‘হৃদমোহিনী’। এছাড়াও চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ গান দিয়ে সিনেমার গানে অভিষেক হয় তার।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *