Home / Entertainment / তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই বিজয়ের সমালোচনা

তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই বিজয়ের সমালোচনা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি অভিনেতা থালাপতি বিজয় ও তার স্ত্রী সংগীতা সোর্নালিগমের দীর্ঘ ২৬ বছরের সংসারে বিচ্ছেদের সুর বেজে ওঠে। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। 

সেই সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে অভিনেতার একসঙ্গে পথচলা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যা রাজনৈতিক ক্যারিয়ারে দলের অন্দরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে থালাপতি বিজয়কে। এটি দলের নেতাকর্মীদের মাঝে বড় বিপর্যয় বলে মনে করছেন সিনেমাবোদ্ধারা।

এর আগে চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই গাড়িতে এবং একসঙ্গে উপস্থিত হতে দেখা গেছে। গত ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর, এই প্রথম বিজয় ও তৃষাকে এভাবে জনসমক্ষে একসঙ্গে দেখা গেছে। 

যদিও বিজয় ও তৃষা তামিল সিনেমার অন্যতম সফল জুটি বলে দর্শকরা জানেন। কিন্তু এ মুহূর্তে দক্ষিণী সিনেমা জগতে আলোচনা থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে। ইতোমধ্যে অভিনেতার স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা চলমান। এদিকে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়াতে চলেছেন থালাপতি বিজয়। তার আগে দলের অন্দরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। তৃষার সঙ্গে তার প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই সমালোচনায় সরব দলের নেতাকর্মীরা। প্রতিদ্বন্দ্বীরা যেমন কটাক্ষ করছেন, ঠিক তেমনই নিজের দলের অন্দরেও প্রশ্ন উঠছে তাকে নিয়ে। 

অনেকেই আশঙ্কা করছেন, তিনি হয়তো তৃষাকে বিয়ে করতে পারেন। বছরখানেক আগে বিজেপি ছেড়ে বিজয়ের দলে যোগ দেন এক নারীকর্মী। তিনি বলেন, ‘রাজ্যের অন্য নারীদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে ওর নিজের পরিবারকে সম্মান করা উচিত। একজন নেতার নারীদের সম্মান করা উচিত। 

কিন্তু নারী দিবস উদযাপনের সময় বিজয় যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি সবাইকে বলেছিলেন— তার স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। এটি তার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা করতে চান না।

ওই নারীকর্মী আরও বলেন, তিনি (বিজয়) বলেছিলেন— তার ব্যক্তিগত জীবনে যা হচ্ছে, মিডিয়াকে ততটা সময় ব্যয় না করলেও চলবে। ওর এ বক্তব্যেই প্রশ্ন উঠেছে। একজন পুরুষ হিসেবে নিজের স্ত্রীকে যিনি সম্মান করতে পারেন না, অন্য নারীদের কী করে সম্মান দেবেন? তার দলের কর্মীদের একটা অংশের এও দাবি— তৃষার সঙ্গে সম্পর্ক বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারে খুব একটা সুফল দেবে না।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *