Home / Entertainment / থালাপতি বিজয়কে সিবিআইয়ের তলব

থালাপতি বিজয়কে সিবিআইয়ের তলব

তামিল সিনেমার সুপারস্টার ও রাজনীতিবাদ থালাপতি বিজয়। রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধানও তিনি। গত বছর করুরে তার দলের জনসংযোগ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিনেতাকে তৃতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

তামিলনাড়ুর করুরে অনাকাঙিক্ষত এই ঘটনাটি ঘটে ২০২৫ সালের সেপ্টেম্বরে। তারপর থেকেই এর বিস্তারিত তদন্ত চলমান। সংস্থা সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ মার্চ) বিজয়কে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, হাজির হওয়ার আগে বিজয় দুইটি বিষয় সংক্রান্ত অনুরোধ করেছেন—১৫ দিনের সময় বৃদ্ধি ও জিজ্ঞাসাবাদের স্থান পরিবর্তন।

আরও পড়ুন
আরও পড়ুন

তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেতাকে শুরুতে নয়াদিল্লিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মাঠ পর্যায়ে ভীষণ ব্যস্ত সময পার করছেন তিনি। সক্রিয় প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকছেন।

তাই বিজয় সিবিআইকে চেন্নাই বা কাছাকাছি যেকোনো স্থানে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানিয়েছেন। এর ফলে তার রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাওয়ার সময় ভ্রমণ জটিলতা এড়ানো সম্ভব হবে।

বিজয় তার চলমান রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য অতিরিক্ত ১৫ দিনের সময়ও চেয়েছেন। তবে এখনো পর্যন্ত সিবিআই স্থান পরিবর্তন বা সময় বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানা যায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *