Home / Entertainment / শাকিবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প শোনালেন বুবলী

শাকিবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প শোনালেন বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী প্রেম করে বিয়ে করেছেন সুপারস্টার শাকিব খানকে। যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেছিলেন তারা। তাদের পুত্রসন্তানও রয়েছে। তবে সম্প্রতি দুজনের সম্পর্কে চরম তিক্ততার সৃষ্টি হয়েছে। 

rnrn

অপু বিশ্বাস ও শাকিবের খানের বিচ্ছেদের পর বুবলীর প্রেমে শাকিব কীভাবে জড়ালেন সেটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। শাকিব-বুবলীর প্রেম ও বিয়ে কীভাবে হয়েছিল সম্প্রতি একটি গণমাধ্যমে সেই গল্পই ভাগ করে নিয়েছেন ঢালিউড কুইন। 

rnrn

বুবলী বলেন, আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন শাকিব শুধুই আমার সহ-অভিনেতা ছিলেন। তার পর ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। মানুষটাকে কাছাকাছি পাওয়ার পর মনে হয়েছিল অনেকটা পরিণত। আমার প্রতি খুবই যত্নশীল ছিল সে। আমার জন্য তার ভাবনা, দায়িত্ববোধ দেখে মনে হয়েছিল তার জগতে শুধু আমি আছি। সেই থেকে প্রেম শুরু আমাদের।

rnrn

শাকিবের সঙ্গে বেশ কিছু দিন প্রেম পর্বের পর বিয়ের সিদ্ধান্ত নেন নায়িকা। অথচ একটা সময় প্রেমের ঘোরতরবিরোধী ছিলেন বুবলী। ছোটবেলায় খুবই ঘেরাটোপের মধ্যে মানুষ হয়েছিলেন। 

rnrn

তিনি বলেন, প্রেম তো দূরের কথা, ছেলেদের সঙ্গে কথা বলার সময়ও ছিল না আমার। মা কলেজে দিয়ে আসতেন, ক্লাস শেষ হলে কলেজ থেকে নিয়ে আসতেন। এ জন্য আমার দিকে তেমন ছেলেরা তাকাত না। তবে চোখাচুখি হলেও কথা বলার সুযোগ থাকত না।

rnrn

বুবলীকে বিয়ের আগে অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কে ছিলেন শাকিব। অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন নায়ক। প্রথম বিয়ের মতো দ্বিতীয় বিয়েও গোপনে রেখেছিলেন। পরে ২০২২ সালে ছেলে বীরের জন্মের পর প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *