Home / Entertainment / ইকরাকে নিয়ে নতুন পোস্ট, তোপের মুখে আলভী

ইকরাকে নিয়ে নতুন পোস্ট, তোপের মুখে আলভী

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় জল্পনা যেন থামছেই না। এ ঘটনার পর অভিযোগ ওঠে, স্বামী আলভীর পরকীয়ার কারণেই আত্মহননের এই সিদ্ধান্ত নেন ইকরা। তার ঘনিষ্ঠ বান্ধবী ও পরিবারের তরফ থেকেও এমন অভিযোগ ওঠে।

সদ্য প্রয়াত স্ত্রীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেতা জাহের আলভী। স্ত্রীকে ‘ইকলি’ বলে সম্বোধন করে দেওয়া সেই পোস্টটি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।  ইকরাকে ‘ইকলি’ নামে ডাকতেন আলভী। সেই নাম উল্লেখ করে ফেসবুক পোস্ট লিখেছেন তিনি। কিন্তু পোস্ট প্রকাশের পর সহানুভূতির বদলে উল্টো সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা।

ফেসবুক পোস্টে জাহের আলভী লেখেন, ‘ইকলি, তোকে একটা প্রশ্ন করি? কোন একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিব! আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম , তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত! তোকে টেনেহিঁচড়ে নীচে নামানোর চেষ্টা করত? তখনো কি সবাই আমাদের রিযিককে নিয়ে মায়াকান্না করত? এতই যদি রিযিকের জন্য ওদের মায়া কাজ করত, তাহলে ওরাও কি পারত এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? নাকি ভাবত, ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্ট্যাবল হয়ে যাবে। তখনো কি আমার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাত?’

আরও পড়ুন
আরও পড়ুন

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘খুব শিগগিরই তোর সঙ্গে কোনো এক পাহাড়ের চূড়ায় বসে, গল্প করতে করতে শুনে নেব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিল তোর, আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা! তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুজন হারিয়ে যাব।’

তবে এই পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আলভী। ফলে এক পর্যায়ে পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করতে বাধ্য হন এই অভিনেতা। এর পরও পোস্টটি স্ক্রিনশট আকারেও বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকে শেয়ার হতে থাকে।  সেখানে নেটিজেনরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, ইকরার পরিবারের দাবি, আলভীর সঙ্গে তার সহশিল্পী ইফফাত আরা তিথির সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যার প্ররোচণা মামলা করেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *