Home / Entertainment / হলিউডে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীদেবী

হলিউডে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীদেবী

বলিউডের ছবিতে তো বটেই, দক্ষিণের তামিল, তেলেগু, মালয়ালাম ছবিতেও শ্রীদেবীর অভিনয় মন কেড়েছিল দর্শকদের।

rnrn

অনেকেই জানেন না, পশ্চিমা ছবির জগতেও নিজের প্রতিভার ছাপ রাখতে পারতেন তিনি। ‘মম’ (২০১৭) ছবির প্রচারে শ্রীদেবী নিজেই বলেছিলেন তার হলিউড-যাত্রার সম্ভাবনার কথা।

rnrn

‘মম’ই শ্রীদেবী অভিনীত শেষ ছবি। সেই ছবির প্রচার অনুষ্ঠান নানা কারণে স্মরণীয় হয়ে থেকে গেছে। শ্রীদেবীর দুঃসাহসিকতার গল্প তার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।

rnrn

কেন হলিউডে গেলেন না তিনি? কৌতূহল মেটান নায়িকা। সাফ জানান, সেই সময়ে হলিউডের তেমন গুরুত্ব ছিল না তার কাছে!

rnrn

শ্রীদেবী জানান, ১৯৯৩ সালের ঘটনার কথা। তখন বিশ্বখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ স্বয়ং প্রস্তাব দিয়েছিলেন শ্রীদেবীকে। ছবিটি ছিল ‘জুরাসিক পার্ক’! কিন্তু রাজি হননি শ্রীদেবী।

rnrn

এমন সুযোগ কেন হেলায় হারালেন অভিনেত্রী? সহ-অভিনেতা অক্ষয় খান্না জানতে চেয়েছিলেন। শ্রীদেবী স্পষ্ট বলেন, তখনকার দিনে হলিউড ছবিতে অভিনয় করা এমন কিছু বড় বিষয় ছিল না। হালে এটা গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

rnrn

মুক্তি পাওয়ার পর ‘জুরাসিক পার্ক’ যেমন সমালোচকদের প্রশংসা পেয়েছিল, তেমনই বাণিজ্যিকভাবেও সফল হয়েছিল। বিশ্বজুড়ে ৯০০ মিলিয়ন ডলার ছিল এই ছবির বক্স অফিস সংগ্রহ। শুধু ‘জুরাসিক পার্ক’-ই নয়, তার ক্যারিয়ারের সেরা সময়ে আর একটি গুরুত্বপূর্ণ ছবি ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী।

rnrn

‘ডর’ ছবিতে যে চরিত্রে পরে জুহি চাওলা অভিনয় করেন, সেটির প্রস্তাব পেয়েছিলেন শ্রীদেবী। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘চাঁদনি’ ও ‘লামহে’ করার পর ‘ডর’- এর চরিত্রটা আমার কাছে সাদামাঠা মনে হয়েছিল।

rnrn

শ্রীদেবীর দাবি ছিল, জুহি যে চরিত্রটা করেছিলেন, সেটা তার জন্য নতুন রকমের ছিল, তার উপযুক্তও ছিল।

rnrn

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর রহস্যমৃত্যু তাজ্জব করে দেয় মায়ানগরীকে। সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি কাপুর পরিবার।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *