Home / Entertainment / সাইমুমের নতুন পরিচালক নিয়ামুল ও সহকারী পরিচালক মোরশেদ

সাইমুমের নতুন পরিচালক নিয়ামুল ও সহকারী পরিচালক মোরশেদ

সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নতুন পরিচালক মনোনীত হয়েছেন হাফেজ নিয়ামুল হোসাইন ও সহকারী পরিচালক হয়েছেন শিল্পী মোরশেদুল ইসলাম। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রচার সম্পাদক সাইফুল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে সুস্থ সংস্কৃতির চর্চা, মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক আন্দোলন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখছে।

শিল্পীগোষ্ঠীটি জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারে সাইমুম অফিসে সংগঠনের সদস্যদের নিয়ে আয়োজিত বৈঠকে ২০২৬ সেশনের জন্য নতুন পরিচালক ও সহকারী পরিচালক মনোনয়ন দেওয়া হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম ও সাংস্কৃতিক আন্দোলন আরও গতিশীল করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক পরিচালক ও দেশীয় সাংস্কৃতিক সংসদের নির্বাহী পরিচালক শিল্পী সাইফুল্লাহ মানছুর।

সাবেক পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ বায়েজিদ মাহমুদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবদুল্লাহিল কাফি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুসনে মোবারক, নাট্যকার এবিএম নোমান আজাদ, শিল্পী আবু রায়হান ও শিল্পী আবদুল্লাহ আল নোমান। এছাড়া সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনটি জানায়, নবগঠিত কমিটি আগামী এক বছর সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুমের সদ্য বিদায়ী পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তি

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *