Home / Entertainment / কসমেটিক সার্জারির পর ২০ বছর বয়সি ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সারের মৃত্যু

কসমেটিক সার্জারির পর ২০ বছর বয়সি ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সারের মৃত্যু

কসমেটিস সার্জারি করিয়েছিলেন খুব বেশি দিন হয়নি। এরপরই তার ফুসফুস বিদ্রোহ ঘোষণা করল, খিঁচুনি উঠতে থাকল। এরপর ব্রাজিলের ইনফ্লুয়েন্সার বিয়াঙ্কা দিয়াস মারা গেলেন হাসপাতালে পৌঁছানোর আগেই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০ বছর বয়সি দিয়াস মডেল হিসেবে নিজের কাজ ও অভিজ্ঞতা নিয়মিত শেয়ার করতেন। ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে বেড়াতে যাওয়ার কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। সেটিই ছিল তার শেষ সোশ্যাল মিডিয়া কার্যক্রম।

দিয়াসের বন্ধু জিওভান্না বোর্হেস জানান, তিনি সম্প্রতি কসমেটিক সার্জারি করেছিলেন। শুরুতে বাড়িতে সুস্থ হয়ে উঠছিলেন। পরে হঠাৎ শারীরিক জটিলতা দেখা দেয়। বোর্হেস বলেন, ‘তার ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল। তার দুইবার খিঁচুনি হয়। হাসপাতালে পৌঁছানোর পর তিনি আর বেঁচে ছিলেন না।’

তিনি আরও লেখেন, ‘অসংখ্য বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। যারা চিন্তা করেছেন এবং বার্তা পাঠিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ধর্ম যাই হোক, পরিবারের জন্য প্রার্থনা করলে আমি খুব কৃতজ্ঞ থাকব।’

২০ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে তার শেষ বিদায়ের আয়োজন করা হয়। পরিবার ও বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *