Home / Entertainment / অসুস্থ স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে গাড়ি বিক্রি করলেন অভিনেতা

অসুস্থ স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে গাড়ি বিক্রি করলেন অভিনেতা

দেশের ছোটপর্দার অভিনেতা প্রাণ রায়। তার স্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী বর্তমানে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এ চিকিৎসাধীন আছেন। গত বছরের অক্টোবরে এই নির্মাতা স্ট্রোক করেছিলেন।

অভিনেতা জানান, স্ত্রীর চিকিৎসার ব্যয় মেটাতে নিজের শখের প্রাইভেট কার ইতোমধ্যে তিনি বিক্রি করে দিয়েছেন। এছাড়া নিজের কাজও প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক চাপ আরও বেড়েছে বলে উল্লেখ করেন প্রাণ।

প্রাণ রায় জানান, প্রতিদিন কাকলীর চিকিৎসায় প্রায় আট হাজার টাকার বেশি খরচ হচ্ছে। নিয়মিত তিনটি থেরাপি চলছে। স্ট্রোকের প্রভাবে কাকলীর মুখের একাংশ বাঁকা হয়ে গেছে এবং এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।

আরও পড়ুন
আরও পড়ুন

তবে আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে—এখন নিজ হাতে খেতে পারছেন, সহায়তায় বসতেও পারছেন। কঠিন এই সময়ে চিকিৎসা ব্যয়ে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন উল্লেখ করে প্রয়োজনে সরকারি সহায়তা চাওয়ার কথাও ভাবছেন বলে জানান তিনি।

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’খ্যাত এই অভিনেতার অভিযোগ, স্ট্রোকের সঙ্গে লড়াইয়ে কাকলীর পাশে অভিনয় শিল্পী সংঘ দাঁড়ালেও একন পর্যন্ত পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। 

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *