Home / Entertainment / ‘আমি যখন জেলে যাই, পুরো বাংলাদেশের মানুষ জানে’

‘আমি যখন জেলে যাই, পুরো বাংলাদেশের মানুষ জানে’

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের ক্যারিয়ারে বিতর্কের যেন শেষ নেই। ভারতের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘সারেগামাপা’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই কণ্ঠশিল্পীকে ভরা স্টেজে মাতলামি থেকে শুরু করে টাকা নিয়ে শোয়ে অংশ না নেওয়া, মদ এবং মাদকের নেশায় ডুবে থাকার অভিযোগ, বিবাহবিচ্ছেদ- একাধিক কারণে শিরোনামে উঠে আসতে দেখা গেছে।

গত কয়েক বছরে তো গানের আলোচনাকে পাশ কাটিয়ে ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত কাণ্ডের জন্যই বারবার সমালোচনার মুখে পড়েছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন করে বিতর্কের জন্ম দিলেন নোবেল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারীকাণ্ডে ফের গ্রেফতার হন নোবেল। আদালতের নির্দেশে এদিন দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। পরে মঙ্গলবার আপসের শর্তে জামিন হয় তার। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা বিষয়ে কথা বলেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন

একান্ত এক সাক্ষাৎকারে জামিন প্রসঙ্গে নোবেল বলেন, আমার মধ্যে আশা ছিল- আমি হয়তো মুক্তি পাবো; আর আমি মুক্তি পেয়েও যাই, আপসের সঙ্গে। আমি অবশ্যই খুশি।

নোবেল আরও বলেন, আমি এটা বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন। তবে কিছু মানুষের কাছে, যারা বিশেষ করে আমাকে অনেক ঘৃণা করেন আমার লাইফস্টাইলের জন্য, তাদের উদ্দেশে বলছি- এটাকে একটু ভুলে যান।

ব্যক্তিজীবনের ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে নোবেলের ভাষ্য, ‘আমার পার্সোনাল লাইফটা জাজ না করে আমার মিউজিকটা নিয়ে ভাবুন। একটা মানুষ যখন জেলে যায়, তখন সে জেলে যায়। কিন্তু আমি যখন জেলে যাই, আমার যখন মামলা হয়- পুরো বাংলাদেশের মানুষ জানে! দেখেন ভাই, কী রকম একটা বিষয়!’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *