Home / Entertainment / ধর্মীয় অনুভূতিতে আঘাত, আদালতের দ্বারস্থ রণবীর

ধর্মীয় অনুভূতিতে আঘাত, আদালতের দ্বারস্থ রণবীর

‘কান্তারা-২’ সিনেমা ও কর্নাটকের স্থানীয় দৈব ঐতিহ্য নিয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড তারকা রণবীর সিং। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলার এফআইআর বাতিল চেয়ে তিনি কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছেন। বিষয়টি এখন আদালতের শুনানির অপেক্ষায় রয়েছে। খবর এনডিটিভির।

গত বছরের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ (ইফি)-এর সমাপনী অনুষ্ঠানে রণবীর সিংয়ের একটি পরিবেশনা ও বক্তব্য ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। 

বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল অভিযোগ করেন, ওই অনুষ্ঠানে রণবীর পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি অনুকরণ করেন এবং পবিত্র ‘চাভুন্ডি দৈব’-কে ‘মেয়ে ভূত’ বলে উল্লেখ করেন। ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তিনি বিষয়টি জানতে পারেন।

আরও পড়ুন
আরও পড়ুন

উপকূলীয় কর্ণাটকে ‘চাভুন্ডি দৈব’ দেবীশক্তির প্রতীক হিসেবে পূজিত হন। অভিযোগে বলা হয়, তাকে ‘ভূত’ হিসেবে উল্লেখ এবং বিকৃতভাবে উপস্থাপন করায় ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। 

এ ঘটনার পর ২৭ ডিসেম্বর রণবীর সিংয়ের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ দায়ের করা হয়। আদালতের নির্দেশে ২০২৬ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

মামলাটি বর্তমানে বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। আগামী ৮ এপ্রিল এ মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এফআইআর বাতিলের মাধ্যমে আইনি জটিলতা থেকে মুক্তি পেতেই কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছেন এ অভিনেতা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *