Home / Entertainment / প্রিয় বলিউড তারকার নাম জানালেন ফরাসি প্রেসিডেন্ট

প্রিয় বলিউড তারকার নাম জানালেন ফরাসি প্রেসিডেন্ট

কূটনৈতিক আলোচনার মাঝেই রূপালি পর্দার ছোঁয়া দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্প্রতি ভারত সফরকালে এক আলাপচারিতায় ম্যাক্রোঁ প্রকাশ করেছেন তার প্রিয় বলিউড তারকার নাম। তবে অন্য অনেকের মতোই এক্ষেত্রে শাহরুখ খানের নাম উল্লেখ করেননি তিনি।

কোনো দ্বিধা ছাড়াই তিনি জানান, হিন্দি সিনেমায় তার পছন্দের অভিনেতা হলেন অনিল কাপুর।

ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ব্রুট ইন্ডিয়া’-র সঙ্গে কথা বলার সময় ম্যাক্রোঁকে তার প্রিয় ভারতীয় অভিনেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বলেন, ‘গতকালই আমি ‘জয় হো’ (স্ল্যামডগ মিলিয়নিয়ারের গান) প্রসঙ্গে কথা বলেছি, তাই আমি অনিল কাপুরের নামই বলব।’ তার এই মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কূটনীতির সঙ্গে জনপ্রিয় সংস্কৃতির এক দারুণ সমন্বয় দেখা গেছে।

মুম্বাই সফরের সময় ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে সঙ্গে নিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের একঝাঁক উজ্জ্বল নক্ষত্রের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। আইকনিক গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে আয়োজিত এই মিলনমেলায় বলিউড থেকে উপস্থিত ছিলেন মনোজ বাজপেয়ী, অনিল কাপুর, জোয়া আখতার, রিচা চাড্ডা, শাবানা আজমি এবং রিকি কেজ।

আরও পড়ুন
আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করে ম্যাক্রোঁ লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তিদের পাশে। সংস্কৃতি আমাদের ঐক্যবদ্ধ করে।’

অনিল কাপুরের প্রতিক্রিয়া 

বিশেষ এই সাক্ষাতের পর অভিনেতা অনিল কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছবি শেয়ার করে ফ্রান্স প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান- সিনেমা, সংস্কৃতি এবং ভারত ও ফ্রান্সের মধ্যকার শক্তিশালী সেতুবন্ধন নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ‘গল্প বলার শিল্প’ (Storytelling) কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়েও তিনি আলোকপাত করেন।

ম্যাক্রোঁ-র ভারত সফর 

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তিন দিনের সফরে মুম্বাই ও নয়াদিল্লি ভ্রমণ করেন। এই সফরে তিনি দিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নেন। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারত ও ফ্রান্স যৌথভাবে ‘এআই অ্যাকশন সামিট’ পরিচালনা করেছিল। ‘হরাইজন ২০৪৭’ রোডম্যাপের আওতায় উদ্ভাবন, বিজ্ঞান এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ।

এদিকে পেশাদার জীবনে অনিল কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘ওয়ার ২’ ছবিতে কর্নেল বিক্রান্ত কউলের চরিত্রে। সামনে এ অভিনেতাকে শিভ রাওয়াইল পরিচালিত ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে দেখা যাবে।  এছাড়া অনিল অভিনীত এবং সুরেশ ত্রিবেণী পরিচালিত অ্যাকশন-ড্রামা ‘সুবেদার’ আগামী ৫ মার্চ প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *