বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুললেন আশিষ বিদ্যার্থী 

Written by

in

সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী বিয়ে করেছেন। কলকাতার একটি ক্লাবে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে আসামের মেয়ে রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ অভিনেতা। এটি তার দ্বিতীয় বিয়ে। এর পর থেকে আলোচনায় জনপ্রিয় এ খলনায়ক। 

rnrn

অভিনেতার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন অভিনেতার প্রথম স্ত্রী রাজোশি বড়ুয়া। বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলেছেন আশিষ বিদ্যার্থী। নিজের ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিওবার্তা দেন তিনি।

rnrn

ভিডিওবার্তায় আশিষ বিদ্যার্থী কথা বলেন নিজের প্রথম বিয়েসহ নানা প্রসঙ্গে। তিনি বলেন, ‘২২ বছর আগে আমার সঙ্গে পিলোর (রাজোশি বড়ুয়ার ডাকনাম) দেখা হয়। 
rnএর পর আমরা বিয়ে করি। আমাদের সন্তান আর্থের বয়স এখন ২২। কিন্তু কয়েক বছর ধরে পিলো আর আমি আবিষ্কার করি, আমাদের চিন্তাভাবনায় কিছু পার্থক্য তৈরি হয়েছে। 

rnrn

আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সুরাহা করতে পারিনি। সমাধান যে অসম্ভব ছিল তা নয়, কিন্তু এতে হয়তো একজনের ওপর অন্যজনের মতো চাপিয়ে দেওয়া হতো; যা ভালো হতো না। দিনশেষে আমরা তো সুখেই থাকতে চাই, তাই না?’

rnrn

নিজের ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওবার্তায় দ্বিতীয় বিয়ে নিয়েও কথা বলেন আশিষ বিদ্যার্থী। বরাবরই আমার বিয়েতে আস্থা ছিল। মনে হয়েছিল আমার যাত্রায় একজন সঙ্গী চাই। 

rnrn

এই ভাবনার সময় আমার বয়স ছিল ৫৫, তখনই আমার সঙ্গে রুপালির দেখা হয়। দেখা হওয়ার পর থেকে আমার চ্যাট হতো। দুজনেরই মনে হয়েছে, স্বামী-স্ত্রী হিসেবে আমরা পথ চলতে পারি।’

rnrn

অভিনেতা আরও জানান, তার বয়স আসলে ৬০ নয় ৫৭, স্ত্রী রুপালি বড়ুয়ার ৫০। তবে বিয়ের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বয়স কোনো ব্যাপার নয়, বন্ধু। বয়স যা–ই হোক, আমরা তো সুখী হতে পারি। সবাইকে বলতে চাই— চলুন পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যাই।’
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *