Home / Entertainment / কারিনা সম্পর্কে যা বললেন সোহা আলী

কারিনা সম্পর্কে যা বললেন সোহা আলী

পতৌদি পরিবারের অলিখিত বাংলার নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খানের সর্বকনিষ্ঠ ছেলে নবাব জাহাঙ্গীর আলি খান ওরফে জেহর জন্মদিন ছিল শনিবার (২১ ফেব্রুয়ারি)। দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল সাইফপুত্র।

সেই উপলক্ষ্যে পতৌদি প্যালেসে বসেছিল চাঁদের হাট। আর ছোট ভাইপোর জন্মদিন বলে কথা। নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন ফুফু অভিনেত্রী সোহা আলি খান। কার্টুন চরিত্র ‘নারুটো’র থিমের আদলে তৈরি হয়েছিল তিনতলা কেক। 

পোশাক থেকে ভেন্যু— মানানসই ছিল সবই। কাপুর ও খান পরিবারের সবাই হাজির ছিলেন অনুষ্ঠানে। এসেছিলেন বন্ধু অভিনেত্রী নেহা ধুপিয়াও। কেক কাটার মুহূর্তের ছবি সেই অর্থে কোনো দিনই পিকচার পারফেক্ট হয় না। তার ওপর জেহর দৌরাত্ম্য থামছে না। তাকে সামলাতে গিয়ে সবাই নাজেহাল। যে অনুষ্ঠানই হোক না কেন, মা-বাবা, দাদা, ন্যানি কিংবা পরিবারের অন্য সদস্যদের সে প্রায় নাকে দড়ি দিয়ে ঘোরায়।

সামাজিক মাধ্যমে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, আনন্দ-হইহুল্লোড়ে আত্মহারা হয়ে ‘বার্থ ডে বয়’ খুলে ফেলেছে গায়ের পোশাক। ছবিতে গলার জোর বোঝাই যায় না। কিন্তু আন্দাজ করাই যায় সেই মুহূর্তে পরিস্থিতি ঠিক কেমন ছিল। কারও চুল উস্কোখুস্কো, আবার কেউ তাকিয়ে আছেন অন্যদিকে। তার মাঝে খুদেরা চিৎকার করে যাচ্ছে। মাঝখানে বসানো রয়েছে আধকাটা কেক। কিন্তু এত কিছুর মধ্যেও নবাবপুত্রের মায়ের কোনো হেলদোল নেই।

প্রায় সব ছবিতেই সোহার বউদি অর্থাৎ অভিনেত্রী কারিনা কাপুর খান এতটাই পারফেক্ট যে, তাকে দেখে বোঝার উপায় নেই, সেখানে আসলে কী দক্ষযজ্ঞ চলছিল। সোহা আলি খান বলেন, ‘এতকিছুর পরও বেবো কিন্তু শসার মতো ঠান্ডা। কীভাবে?’

এমন একটি দুরন্ত বাচ্চাকে সামলানোর পরও কীভাবে এত ঠান্ডা থাকা যায়, মজা করে পোস্টে সে কথাই লিখেছেন অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *