Home / Entertainment / বিয়ের সাজে সজ্জিত বিজয়ের বাড়ি

বিয়ের সাজে সজ্জিত বিজয়ের বাড়ি

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডার বিয়ে ঘিরে জল্পনা যেন কমছেই না। দীর্ঘদিনের আলোচিত এই প্রেমিক যুগল কবে বিয়ে করছেন তা নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও তুঙ্গে। তাদের ঘনিষ্ঠরা একাধিকবার ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করবেন।

দুজনই এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে আছেন। তবে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই।

সম্প্রতি বিজয়ের হায়দরাবাদের বাড়ির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, আগামী সপ্তাহে উদয়পুরে হতে যাওয়া বিয়েকে ঘিরে তার বিলাসবহুল বাড়িটি জমকালো আলোকসজ্জায় সাজানো হয়েছে।

সেই ভিডিওতে বাড়ির ভেতরে কর্মীদের ব্যস্ততা দেখা যায়। পরিচ্ছন্নতা তাঁবু টানানোসহ নানা প্রস্তুতির কাজ করতে দেখা গেছে তাদের। এছাড়া অসংখ্য ফেয়ারি লাইটে বাড়িটি সাজানো হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ এক সপ্তাহ পরই রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করবেন দুজন।

আরও পড়ুন
আরও পড়ুন

ইন্ডিয়া টুডেকে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘বিয়েতে অতিথির সংখ্যা খুবই কম থাকবে। কোনো মোবাইল ফোনের অনুমতি থাকবে না। এমনকি যারা বিয়ের ভিডিও ধারণ করবেন, তাদেরও চুক্তিতে সই করতে হবে।’

এদিকে কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের আমন্ত্রণপত্র ঘিরে জোর আলোচনা শুরু হয়। কারণ অনেকের দাবি, ভাইরাল সেই আমন্ত্রণপত্রটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের। সেই কার্ডে বিয়ের তারিখ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি উল্লেখ করা ছিল।

সেই কথিত বিয়ের আমন্ত্রণপত্রে বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার তারিখ, সময় ও ভেন্যুর বিস্তারিত তথ্যও উল্লেখ রয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী, ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হবে বিয়ে। বিয়ের পর হায়দরাবাদে বড় পরিসরে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। আমন্ত্রণপত্র অনুযায়ী, আগামী ৪ মার্চ সন্ধ্যা সাতটায় তাজ কৃষ্ণ হোটেলে এই অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

যদিও বিয়ের কার্ডে থাকা তথ্যের সত্যতা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *