Home / Entertainment / অভিনেতার কাছে হয়রানির শিকারের বিষয়ে এবার মুখ খুললেন হানসিকা

অভিনেতার কাছে হয়রানির শিকারের বিষয়ে এবার মুখ খুললেন হানসিকা

ক্যারিয়ারের শুরুর সময় তামিল ইন্ডাস্ট্রিতে এক তরুণ অভিনেতার কাছে হয়রানি ও অসংযত ব্যবহারের মুখে পড়তে হয়েছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানিকে। এর পরেই এই প্রতিবেদন দ্রুত ভাইরাল হতে শুরু করে। যা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।

rnrn

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সেই সময় ওই অভিনেতা বারবার হানসিকাকে জোর করতে থাকেন বাইরে ডেটে যাওয়ার জন্য। আর এই প্রস্তাব স্পষ্টতই অস্বস্তিতে ফেলে দিয়েছিল অভিনেত্রীকে। তিনি সেই ব্যক্তির নাম প্রকাশ না করলেও, দিয়েছিলেন যোগ্য জবাব।

rnrn

এবার এ নিয়ে অভিনেত্রী জানালেন, এমন কোনো সাক্ষাৎকার দেননি তিনি। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, এমন একটি প্রতিবেদনের স্ক্রিনশট টুইটারে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এই উদ্ধৃতি কখনো দেয়নি! আবর্জনা ছাপানো বন্ধ করুন।’

rnrn

আরেক টুইটে তিনি নিউজ পোর্টালগুলো অনুরোধ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ রকম খবর নেওয়া বন্ধ করতে এবং সত্যতা যাচাই না করে তা প্রকাশ না করতে।

rnrn

তিনি লেখেন, প্রকাশনা সংস্থার কাছে অনুরোধ যে কোনো খবর তুলে দেওয়ার আগে তা ক্রস চেক করে নিন। এখন যে ধরনের খবর ঘুরছে তা আমি কখনই বলিনি। দয়া করে প্রকাশ করার আগে তাই ফ্যাক্ট চেক করে নিন।

rnrn

এই মাসের শুরুতে, হানসিকা চেন্নাইতে পরিচালক ইগোরের তামিল সিনেমা ‘ম্যান’ এর শেষ শিডিউলের শুটিং শেষ করেছেন। থ্রিলার ঘরানার এ সিনেমাটিতে একজন ফ্যাশন ডিজাইনারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

rnrn

বেশ কিছু দিন আগে হানসিকার নামে আরও একটি খবর রটে যে, হরমোনাল ইনজেকশন নিয়ে দ্রুত বড় হয়েছেন তিনি। হৃতিকের ‘কোই মিল গ্যায়া’-তে শিশুশিল্পী হিসেবে কাজ করা হানসিকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জলদি ফিরে আসতে হরমোনাল ইনজেকশন নেন।

rnrn

এমনকি খবর ছড়ায়, তার মা-ই তাকে সেগুলো দিতে বলে। সেসব নিয়ে অভিনেত্রী বলেছিলেন— আজ পর্যন্ত আমি কোনো ইনজেকশন নিইনি। আমার শরীরে কোনো ট্যাটু পর্যন্ত নেই। কারণ আমি ইনজেকশনকে ভয় পাই। আমার সম্পর্কে এ ধরনের ঘটনা যারা রটিয়েছে তারা আসলে আমাকে হিংসা করে।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *