Home / Entertainment / কাশ্মীরের প্রকৃতির সৌন্দর্যের খোঁজে প্রসেনজিৎ

কাশ্মীরের প্রকৃতির সৌন্দর্যের খোঁজে প্রসেনজিৎ

‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা মুক্তি পেয়েছে জানুয়ারি মাসে। তারপর একাধিক প্রেক্ষাগৃহে পৌঁছে দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখেছেন এ সিনেমার কলাকুশলীরা। সেখানেই বারবার তারা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন—পরের ‘কাকাবাবু’ কবে আসবে?

আগামী বছর ‘কাকাবাবু’ ফিরছেন বড়পর্দায়। জনপ্রিয় এ সিনেমার ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব। প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’ ও ‘এনআইডিয়াজ’-এর তরফে এমন ঘোষণাই দেওয়া হলো।  ‘বিজয়নগরের হীরার পর শক্তিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরছেন ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে। ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমী দর্শকদের বিপুল ভালোবাসার পর তাদের উপহার হিসাবে এ সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থাটি। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার পরিচালনার দায়িত্বও সামলাবেন চন্দ্রাশিস রায়। সংগীত পরিচালনায় থাকছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পরিচালক চন্দ্রাশিসের আসনে তার প্রত্যাবর্তন এ ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা নির্মাতাদের। 

সম্প্রতি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘কাকাবাবু’ শুধু একটা চরিত্র নয়; কাকাবাবু একটি অনুভূতি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে। চতুর্থ সিনেমার পর যে ভালোবাসা আমরা পেয়েছি, তা হৃদয় স্পর্শ করেছে।  

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি বলেন, দর্শকদের মাঝে দাঁড়িয়ে পরের সিনেমার ঘোষণা— গোটা মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে। সবার সঙ্গে মিলে উদযাপনের অনুভূতি পেয়েছি। তাও দর্শকদের মাঝে দাঁড়িয়ে। একের পর এক সিনেমার সাফল্য এ চরিত্রের চিরকালীন গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করেছে বলে মত নির্মাতাদের। প্রত্যেক সিনেমার সঙ্গে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর পাশাপাশি কাকাবাবুকে আরও প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করি। 

প্রযোজনা সংস্থা সিনেমার নাম ঘোষণা করলেও কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনো খোলাসা করা হয়নি। তবে এবারের কাকাবাবু সিনেমা তৈরি হবে কাশ্মীরের প্রেক্ষাপট নিয়ে— ‘ভয়ংকর সুন্দর’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *