Home / Entertainment / শাহনূরকে নিয়ে আয়োজন

শাহনূরকে নিয়ে আয়োজন

এক বছরের মতো সময় আমেরিকায় অবস্থান করছেন চিত্রনায়িকা শাহনূর। দেশটিতে তিনি নিজের অভিনেত্রী পরিচয় বদলে এখন ডিজে হিসাবে কাজ করছেন। নাম ধারণ করেছেন ডিজে নূর। 

সম্প্রতি নিউইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয় ভালোবাসা দিবস ও তার জন্মদিন উপলক্ষ্যে একটি  আয়োজন, ‘ভ্যালেন্টাইন এবং শাহনূর’। মূলত নিউইয়র্কে বসবাসরত তারই শুভকাঙ্খীরা এ আয়োজন করে। 

আরও পড়ুন
আরও পড়ুন

এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘এ আয়োজন আমাকে সত্যিই ভীষণ মুগ্ধ করেছে। সবার অনেক ভালোবাসায় আমি সত্যিই ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। গানে গানে সবাই মুগ্ধতা ছড়িয়েছে। সবার কাছে দোয়া চাই, আমি যেন সুস্থ থাকি ভালো থাকি।’ 

শাহনূর জানান, আপাতত দেশে ফিরছেন না তিনি। সেখানে কয়েকটি নাটকের কাজও আছে এ মুহূর্তে। পাশাপাশি তিনি বর্তমানে সেখানে ডিজেইং নিয়েও বেশ ব্যস্ত। প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আসলে আমেরিকায় আমরা যারা থাকি, তাদের অভিনয় নিয়ে কাজ করার খুব বেশি একটা সুযোগ নেই। আর এখানে বসে থেকেও লাভ নেই। তাই আমি নতুন পেশা বেছে নিয়েছি।’ 

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *