Home / Entertainment / ধানের শীষের প্রচারণায় চিত্রনায়িকা শিমলা

ধানের শীষের প্রচারণায় চিত্রনায়িকা শিমলা

ঢাকাই সিনেমার এক সময়ের দর্শকপ্রিয় নায়িকা শিমলা। ‘ম্যাডাম ফুলি’ সিনেমায় অভিনয় করে যিনি সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন। এখন অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রচারণায় নেমে নতুন করে তিনি আলোচনায় এসেছেন। 

আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে তাকে ভোট চাইতে দেখা গেছে। অভিনেত্রীর সঙ্গে সংগীত ও অভিনয় জগতের আরও কয়েকজন পরিচিত মুখও এতে অংশ নেন। সেখানে শিমলাসহ আরও ছিলেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান ও অভিনেতা শাহেদ। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে এই শিল্পীরা সেখানকার পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। 

আরও পড়ুন
আরও পড়ুন

এ সময় গণমাধ্যমকে শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’ 

উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে শিমলার অভিষেক হয়।  প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে ওঠে তার। পরবর্তীতে আরও বেশিকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *