Home / Entertainment / নতুনভাবে জীবন শুরু করতে চান সুশান্তের সাবেক প্রেমিকা

নতুনভাবে জীবন শুরু করতে চান সুশান্তের সাবেক প্রেমিকা

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তী। সাত বছর আগে এ অভিনেতার মৃত্যুর পর রিয়াকে কম ঝামেলা পোহাতে হয়নি। সুশান্তের মৃত্যু ঘিরে বিতর্ক, ট্রলিং, আইনি জটিলতা এবং মানসিক চাপে অভিনয় থেকেই দূরে সরে যান তিনি। তবে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার নতুনভাবে জীবন শুরু করতে চান এ অভিনেত্রী। 

সম্প্রতি রিয়া এক সাক্ষাৎকারে জানান, সাত বছর পর পুনরায় অভিনয়ে ফিরছেন তিনি। সেখানে তার স্পষ্ট ভাষ্য, এখনো তিনি প্রেম-ভালোবাসায় বিশ্বাস করেন। 

রিয়া বলেন, ‘আমি এখনো ভালোবাসায় বিশ্বাস করি। জীবনে অনেক খারাপ সময় গেছে, কিন্তু তাতে আমার প্রেমের ওপর বিশ্বাস নষ্ট হয়নি। অতীতের অভিজ্ঞতা আমাকে আরও বাস্তববাদী মানুষ করে তুলেছে।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

সুশান্তের মৃত্যু রিয়ার ব্যক্তিগত জীবনে যেভাবে প্রভাব ফেলেছিল সে সম্পর্কে অভিনেত্রী জানান- একটা সময়ে তার সঙ্গে প্রায় কেউই কাজ করতে চাইছিল না। সেই সময় তিনি নিজেও বুঝতে পারছিলেন না সেই পরিস্থিতি থেকে আদৌ বেরিয়ে আসতে পারবেন কিনা। 

তবে সেই কঠিন সময়েও কিছু মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন বলে উল্লেখ করেন এ অভিনেত্রী। রিয়া বলেন, ‘যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন কিছু মানুষ আমার পাশে ছিল। তাদের সমর্থনই আমাকে আবার ঘুরে দাঁড়াতে সাহস দিয়েছে।’ 

কিছু মানুষের ভরসাই তাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করেছে বলে জানান রিয়া। কঠিন সময়ের এই অভিজ্ঞতাই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে বলে উল্লেখ করেন তিনি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *