Home / Entertainment / পুলিশের গাড়িতে লাথি মেরে বিপাকে অভিনেত্রী

পুলিশের গাড়িতে লাথি মেরে বিপাকে অভিনেত্রী

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে ট্রাফিকের ডেপুটি পুলিশ কমিশনার রাহুল হেগড়ের গাড়িতে লাথি মেরে চরম বিপদে পড়েছেন তামিল ছবির নায়িকা ডিম্পল হায়াথি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

rnrn

অভিনেত্রী ডিম্পলের প্রেমিক ভিক্টর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ডেপুটি পুলিশ কর্মকর্তার গাড়িটি প্রথমে ধাক্কা মারেন। সেই সময় গাড়ির ভিতরে ছিলেন পুলিশকর্তার গাড়ির চালক।

rnrn

গাড়িতে ধাক্কা দেওয়ার পর রাহুল হেগড়ের গাড়ির চালক ক্ষতিপূরণ দাবি করেন। তখন অভিনেত্রী ও তার প্রেমিক ডেপুটি পুলিশ কমিশনারের গাড়িতে লাথি মারেন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

rnrn

যে কারণে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা, ৩৪১ ধারা ও ২৭৯ ধারায় মামলা করা হয়েছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *