Home / Entertainment / ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান

বিনোদন জগতের ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ২০২৪ সালে জানতে পারেন তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এরপর তিনি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েন। কেমোথেরাপি নিতে থাকেন। কেমোথেরাপি নেওয়ার পরে চুল পড়ে যায়। তাই তার আগে নিজেই নিজের চুল কেটে দিয়েছিলেন অভিনেত্রী। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন হিনা খান। বিয়ে করেছেন নিজের মনের মানুষকে। জীবনের পুরোনো ছন্দে ফিরছেন ধীরে ধীরে। 

প্রথম এই রোগের কথা যখন জানতে পারেন, সেই সময় কী করেছিলেন অভিনেত্রী? মাঝে মাঝেই এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন হিনা খান। তিনি বলেন, আমরা বিষয়টিকে যতটা সহজ দেখাই, অতটাও সহজ নয়। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। 

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেত্রী বলেন, যখন প্রথম ক্যানসারের কথা জানতে পারি, সেই সময়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। ভেঙে পড়িনি। বরং অর্ডার করেছিলাম নিজের প্রিয় খাবার। ফালুদা খেতে আমি খুব ভালবাসি। সেটাই অর্ডার করে খেয়েছিলাম। আমার বাকি যাত্রা তো সবারই জানা। 

উল্লেখ্য, অভিনেত্রী হিনা খান এই অসুস্থতার মাঝেই প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন। একেবারে সাদামাটাভাবেই বিয়ে সারেন তারা। দুজনে রংমিলান্তি করে পোশাক পরেছিলেন। হাতে ছিল বড় হীরার আংটি। 

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। সেই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তার দুঃসময় সারাক্ষণ পাশে ছিলেন রকি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *