Home / Entertainment / অভিষেককে হৃদয়ছোঁয়া বার্তা ঐশ্বরিয়ার, কী লেখা আছে এতে?

অভিষেককে হৃদয়ছোঁয়া বার্তা ঐশ্বরিয়ার, কী লেখা আছে এতে?

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক দম্পতি। নিন্দুকের মুখে নুন ছিটা দিয়ে অভিষেক বচ্চনকে ভালোবাসাময় বার্তা দিয়েছেন প্রিয়তমা স্ত্রী। এই ভালোবাসা প্রকাশ্যে আসতেই আবারও নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে এলেন অভিনেত্রী।
বুধবার  (৪ ফেব্রুয়ারি) ৪৯ বছরে পা রাখেন অভিষেক বচ্চন। বিশেষ এই দিনে সামাজিক মাধ্যমে স্বামীর শৈশবের একটি ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বরিয়া। সেই ছবিতে দেখা গেছে, ছোট্ট অভিষেক গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন—মুখে সহজ-সরল হাসি। নস্টালজিয়ায় ভরা সেই ছবির সঙ্গে আবেগঘন শুভেচ্ছাবার্তাও জুড়ে দিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। সেই ছবির ক্যাপশনে ঐশ্বরিয়া রাই বচ্চন লিখেছেন— শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা আর আলোয় ভরে উঠুক তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। 

আরও পড়ুন
আরও পড়ুন

সংক্ষিপ্ত হলেও বার্তায় ছিল উষ্ণতা আর আন্তরিকতার ছাপ, যা ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে গেছে।
সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একমাত্র কন্যা আরাধ্য কৈশোরে পা দিয়েছে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে এ তারকা দম্পতিকে। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানে তাদের হাসিখুশি ও ঘনিষ্ঠ মুহূর্তও দেখা গেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *