Home / Entertainment / ১০ বছরের ছোট ছেলেকে বিয়ে, কেন ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন ঊর্মিলা?

১০ বছরের ছোট ছেলেকে বিয়ে, কেন ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন ঊর্মিলা?

একটা সময়ে বলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করে দশর্কদের মাতিয়ে রেখেছিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। সিনেমায় তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হয়েছিলেন সবাই। অসংখ্য হিট সিনেমা উপহার দেওয়ার পরও একটা সময়ে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেন অভিনেত্রী। যে সময়ে তার ক্যারিয়ার ছিল তুঙ্গে। 

খুব অল্প বয়সেই ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। মাত্র তিন বছর বয়সে ‘কর্মা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন ঊর্মিলা। এর পর ‘মাসুম’ সিনেমায় অভিনয় করেন। পড়াশোনার পাশাপাশিই অভিনয় চালিয়ে গিয়েছিলেন ঊর্মিলা। কিন্তু হঠাৎ করেই কেন ক্যারিয়ারের শীর্ষে থেকে ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন অভিনেত্রী?

১৯৯৫ সালে ‘রঙিলা’ সিনেমার মাধ্যমে সবার মন ছুঁয়েছিলেন ঊর্মিলা মাতন্ডকর। যে সিনেমা তার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। অভিনেতা আমির খান ও জ্যাকি শ্রফের মতো বড় তারকাদের মধ্যেও ঊর্মিলা সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন। তার নাচ, আত্মবিশ্বাস ও স্টাইল সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছিল। এরপর তিনি ‘রঙিলা গার্ল’ নামে পরিচিত হন।

এরপরেই পরিচালক রাম গোপাল ভার্মার সঙ্গে প্রেম চর্চা শুরু হয়েছিল ঊর্মিলার। পরিচালকের সাবেক স্ত্রী রত্না সেই প্রেমের গুজবের মধ্যেই একদিন শুটিং সেটে এসে ভীষণ তর্কবিতর্কের মাঝেই কষিয়ে চড় মারেন ঊর্মিলাকে। রত্নার দাবি, এ সম্পর্কের গুঞ্জনের প্রভাব পড়েছিল তাদের বিবাহিত জীবনেও।       

আরও পড়ুন
আরও পড়ুন

তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো— যখন ঊর্মিলা তার ক্যারিয়ারের শীর্ষে, তখনই সিনেমা জগৎ থেকে সরে যান। যে বয়সে অভিনেত্রীরা সাধারণত তাদের ক্যারিয়ার আরও ভালোভাবে শুরু করেন, সেই সময়ে তিনি ক্যামেরা থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত কোনো বাধ্যবাধকতা বা ব্যর্থতার জন্য নয়। বরং নিজের ইচ্ছায় সে কাজ করেন ঊর্মিলা মাতন্ডকর।

উল্লেখ্য, ২০১৬ সালে সিনেমা জগৎ থেকে দূরে থাকার পর অভিনেত্রী হিন্দু রীতি অনুসারে কাশ্মীরি ব্যবসায়ী মহসিন আখতার মীরকে বিয়ে করেন। তার মুম্বাইয়ের বাড়িতে একটি মণ্ডপ তৈরি করা হয় এবং সেখানেই বিয়ে করেন। স্বামী তার চেয়ে প্রায় ১০ বছরের ছোট ছিলেন। আট বছরের বিবাহিত জীবন কাটানোর পর ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। যদিও তাদের কোনো সন্তান নেই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *