
প্রেম করে বিয়ে করেছেন বলিউড তারকা অজয় দেবগান ও কাজল। কেটে গেছে প্রায় দুই দশক। বলিউডের অন্যতম সফল দম্পতি তারা। দুই সন্তানের বাবা-মা। কিন্তু হঠাৎ কাজলের কী এমন হলো যে, ক্যামেরার সামনেই অজয়কে জুতাপেটা করবেন বলে বসলেন!
rnrn
বছর তিনেক আগে ‘কফি উইথ করণ’-এ স্বামী অজয়কে নিয়ে আসেন কাজল। এমনিতেই করণের কফি কাউচে বসে বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করেছেন তারকারা। যদিও কাজলের ক্ষেত্রে তেমনটা হয়নি।
rnrn
করণের শোতে যখন অজয়কে জিজ্ঞেস করা হয়, 'কাজলের বিপরীতে কোনো অভিনেতা মানানসই?' উত্তরে অজয় বলেন, 'সন্তানের ভূমিকায়, না কি সমান্তরাল চরিত্রে?'
rnrn
স্বামীর এমন উত্তর শুনেই রেগে যান কাজল। ক্যামেরার তোয়াক্কা না করেই তিনি বলে বসেন, ‘এবার কিন্তু জুতাপেটা করব।’
rnrn
স্ত্রীর এমন কথা শুনে বিন্দুমাত্র মেজাজ হারাননি অজয়। একেবারে শান্ত মাথায় সব উত্তর দেন; বরং কাজলকে থামান করণ। তিনি বলেন, ‘এই শোতে এ ধরনের কথা বলা যায় না।’
rnrn
অজয় ও কাজল বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৯৯ সালে। তাদের প্রথম সন্তান নায়সার জন্ম ২০০৩ সালে, পুত্র যুগের জন্ম হয় ২০১০ সালে।
বিনোদন ডেস্ক





