Home / Entertainment / কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই

কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই

কয়েক দশক ধরে কমেডি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত এমি জয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারা শুক্রবার (৩০ জানুয়ারি) মারা গেছেন। ‘হোম অ্যালোন’-এ কেভিনের উদ্বিগ্ন মায়ের চরিত্রে কিংবা ‘শিটস ক্রিক’-এর আইকনিক ময়রা রোজ চরিত্রে তার অভিনয় দর্শকের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

তার সংস্থা ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি (সিএএ)-এর এক বিবৃতি অনুযায়ী, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ছিলেন।  লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কানাডিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী। তবে মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন
আরও পড়ুন

১৯৭০-এর দশকে টরন্টোর বিখ্যাত কমেডি মঞ্চ সেকেন্ড সিটি-তে ও’হারার ক্যারিয়ার শুরু হয়। সেখানেই ইউজিন লেভির সঙ্গে তার প্রথম কাজ, যিনি পরবর্তীতে আজীবন সহযোগী এবং ‘শিটস ক্রিক’-এ তার সহ-অভিনেতা ছিলেন। এই দুজনই জনপ্রিয় স্কেচ শো ‘এসসিটিভি’-এর মূল কাস্টের সদস্য ছিলেন, যা মার্টিন শর্ট ও আন্দ্রেয়া মার্টিনের মতো প্রখ্যাত কানাডিয়ান কৌতুক অভিনেতাদেরও ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

কমেডির পাশাপাশি অন্যান্য চরিত্রেও ও’হারা তার দক্ষতার প্রমাণ রেখেছেন।  এইচবিওর ‘দ্য লাস্ট অব আস’-এ তার অভিনয় এই অভিনেত্রীকে এমি মনোনয়ন এনে দেয়। একই সঙ্গে ‘দ্য স্টুডিও’-তে হলিউড প্রযোজক হিসেবে তার সাম্প্রতিক অভিনয়ের কারণেও তিনি এমি মনোনয়ন পান। 

ক্যাথরিন ও’হারা তার স্বামী বো ওয়েলচ এবং দুই পুত্র—ম্যাথিউ ও লুককে রেখে গেছেন। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *