Home / Entertainment / দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন হিরণ

দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন হিরণ

সপ্তাহ দুই আগে টালিউড অভিনেতা ও রাজনীতিক হিরণের দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় ওঠে। তখন হিরণের প্রথম স্ত্রী দাবি করেন, তাকে ডিভোর্স না দিয়েই হৃতিকা গিরিকে বিয়ে করেছেন এ অভিনেতা। 

বিতর্ক শুরু হওয়ার পর এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও অবশেষে দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন টালিপাড়ার এই অভিনেতা। ভারতের এক গণমাধ্যমকে তিনি জানান- এতদিন তিনি কলকাতায় ছিলেন না, চেন্নাইয়েই ছিলেন। হিরণ বলেন, ‘যে বিষয় বিচারাধীন, তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান করতে পারি না।’ এছাড়াও রাজনৈতিক কাজের জন্য আপাতত কলকাতাতেই অবস্থান করবেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন
আরও পড়ুন

ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করায় আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে অভিযোগ করেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা। এর প্রেক্ষিতে থানায় মামলা দায়ের হয়েছে। হিরণ-অনিন্দিতার সংসারে তাদের ১৯ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 

এদিকে, বিয়ের পর অনিন্দিতার অভিযোগের প্রেক্ষিতে মুখ খোলেন হিরণের দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরি। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে হৃতিকার দাবি, হিরণের সঙ্গে গত ৫ বছর ধরে তিনি দাম্পত্য সম্পর্কে রয়েছেন এবং হিরণ অনেক আগেই অনিন্দিতাকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে রেখেছেন। 

অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝে জল কতদূর গড়ায় সেটাই এখন দেখা পালা। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন আছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *