Home / Entertainment / মেয়ের ভিডিও লাইভে এসে যা বললেন কিম কার্দাশিয়ান

মেয়ের ভিডিও লাইভে এসে যা বললেন কিম কার্দাশিয়ান

বিশ্ববিখ্যাত মার্কিন রিয়েলিটি টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান একজন সফল উদ্যোক্তা ও আইনজীবী এবং সামাজিক মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন। তার ছবি ও ভিডিও লাইভ মানেই লাখ লাখ ভিউ। তবে এবার আলোচনায় এসেছেন তার মেয়েকে নিয়ে। তার ১২ বছর বয়সি মেয়ে নর্থ ওয়েস্টের ইনস্টাগ্রাম লাইভে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন কিম কার্দাশিয়ান। 

কিমকন্যা নর্থ ওয়েস্ট এ বয়সেই ইনস্টাগ্রামে তার অনুসারী ছাড়িয়েছে ২০ লাখ। মায়ের মতো মেয়েও হাজির হন লাইভে। সম্প্রতি এমনই এক লাইভে হঠাৎ দেখা দেন কিম। লাইভ চলাকালেই নর্থ ওয়েস্ট দর্শকদের বলেন, ‘গাইজ, মনে হচ্ছে আমার মা এসেছে।’ এরপর কিমকে অফস্ক্রিনে ঠাট্টার ছলে বলতে শোনা যায়— ‘তুমি আমার লাইভ কেন দেখছ?’ 

হেসে কিম কার্দাশিয়ান বলেন, তিনি ক্যামেরায় আসতে চান না। তবে নর্থ ওয়েস্ট তখন তার অনুসারীকে জানান, ‘গাইজ, গ্রেটেস্ট অব অল টাইম এখানে।’ এটা শুনে কিম মজা করে বলেন, ‘আশা করি কেউ এটা রেকর্ড করেছে। সে আমাকে গ্রেটেস্ট অব অল টাইম বলেছে, হয়তো আর কখনো এটা শুনতে পাব না। জাস্ট কিডিং, তোমাকে অনেক ভালোবাসি।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

নর্থও পাল্টা ভালোবাসা জানায় এবং মাকে ক্যামেরায় মুখ দেখাতে বলে। তবে কিম জানতে চান, লাইভ আর কতক্ষণ চলবে। কারণ তাকে একই ঘরেই থাকতে হবে। তখন নর্থ মজার ছলে বলে, লাইভে মুখ দেখালে কিছু টাকাও কামানো যাবে। এতে কিম চমকে উঠে বলেন, ‘কী! না না, তুমি জানো আমি এটা পছন্দ করি না।’ শেষ পর্যন্ত কিম বলেন, তিনি মাঝেমধ্যে শুধু একটু ঢুঁ মারবেন। পাশাপাশি মেয়েকে বলেন, তারও ঘুমাতে যাওয়ার সময় হয়েছে। নিজেও লাইভে আসবেন না বলেই জানান তিনি। 

নর্থ ওয়েস্ট ছাড়াও কিম কার্দাশিয়ান ও তার সাবেক স্বামী কেনি ওয়েস্টের আরও তিন সন্তান রয়েছে—সেন্ট ওয়েস্ট, শিকাগো ওয়েস্ট ও পাসালম ওয়েস্ট।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *