Home / Entertainment / সোহেলের সঙ্গে ঝামেলা, সীমার পাশে দাঁড়ালেন ভাশুর সালমান

সোহেলের সঙ্গে ঝামেলা, সীমার পাশে দাঁড়ালেন ভাশুর সালমান

বলিউডে অনেক তিক্ত বিচ্ছেদ দেখা গেলেও অভিনেতা সোহেল খান ও সীমা সাজদেহর আলাদা হওয়ার গল্প কিছুটা আলাদা। পারস্পরিক শ্রদ্ধা ও খান পরিবারের সমর্থন সীমা সাজদেহকে একলা চলার পথে অনেক বেশি সাহস জুগিয়েছে। ২৪ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে সোহেল  ও স্ত্রী সীমা আইনতভাবে আলাদা হয়ে যান। কিন্তু আজও নির্ভান ও ইয়োহান— তাদের দুই ছেলের কারণে খান পরিবারের প্রতিটি অনুষ্ঠানে সীমাকে দেখা যায়। 

সীমা সাজদেহ বলেন, সোহেল খানের সঙ্গে তার সম্পর্ক এখন স্রেফ বন্ধুত্ব এবং সন্তানদের ‘কো-প্যারেন্টিং’-এর মধ্যে সীমাবদ্ধ। তবে খান পরিবারের প্রতি তার কৃতজ্ঞতা চিরকাল থাকবে। তিনি বলেন, সোহেলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও খান পরিবার এখনো তাকে সমর্থন করে এবং তিনি খান পরিবারের অংশ। সেই অধিকার সালমান তাকে দিয়েছে।

খান পরিবারের বড় ছেলে সালমান খান তার নবাবি মেজাজ ও বিশাল হৃদয়ের জন্য পরিচিত। এবার জানা গেল, ভাই সোহেল খানের সঙ্গে যখন তার স্ত্রী সীমা সাজদেহর তুমুল অশান্তি চলছিল, ঠিক তখনই সালমান ভাশুর নন, বড় দাদার মতো সীমার পক্ষই নিতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা সাজদেহ নিজেই এ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করে নিয়েছেন। শুধু সালমান নয়, গোটা খান পরিবার তাদের ছেলে নয়, পাশে দাঁড়িয়েছিল বউমার। 

আরও পড়ুন
আরও পড়ুন

সাবেক সোহেলপত্নী বলেন, বিচ্ছেদের কঠিন সময়ে সালমান খান তাকে আশ্বস্ত করে বলেছিলেন— তুমি সোহেলের সঙ্গে থাকো বা না থাকো, তুমি সবসময় আমাদের পরিবারের অংশ থাকবে। বাচ্চাদের মা হিসেবে তোমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সালমান আরও বলেছিলেন— সীমার জন্য তাদের বাড়ির দরজা সবসময় খোলা।

সাধারণত দেখা যায়, স্বামী-স্ত্রীর বিবাদে পরিবার ছেলের পক্ষ নিয়ে থাকেন। কিন্তু খান পরিবারের ক্ষেত্রে উল্টোটা ঘটেছিল। সীমা বলেন, সোহেলের সঙ্গে আমার যখন ঝগড়া হতো, তখন সেলিম আঙ্কেল (সেলিম খান) বা সালমান ভাই সোহেলকেই বকাঝকা করতেন। ওরা সবসময় আমার সম্মান ও সুবিধার কথা মাথায় রাখতেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *