Home / Entertainment / নেটফ্লিক্সে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘তস্করি: দ্য স্মাগলার্স’

নেটফ্লিক্সে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘তস্করি: দ্য স্মাগলার্স’

নেটফ্লিক্সের ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ইমরান হাশমি অভিনীত ওয়েব সিরিজ ‘তস্করি: দ্য স্মাগলার্স’।  জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটির বৈশ্বিক তালিকায় এটি এখন এক নম্বর নন-ইংলিশ শো। এর আগে ‘সেক্রেড গেমস’ বা ‘হিরামান্ডি’-এর মতো সফল ভারতীয় সিরিজও এই অবস্থান দখল করতে পারেনি। ফলে প্রথম ভারতীয় সিরিজ হিসেবে বিশ্বজুড়ে নেটফ্লিক্সের শীর্ষে পৌঁছাল তস্করি। 

নেটফ্লিক্সের ডেটা প্ল্যাটফর্ম টুডুমের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১২ থেকে ১৮ জানুয়ারি সময়কালে নীরজ পান্ডে নির্মিত এই সিরিজটি নন-ইংলিশ শো-এর ক্যাটাগরিতে শীর্ষস্থান দখল করে। এই এক সপ্তাহে ‘তস্করি’ মোট ৫.৪ মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে। 

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোরিয়ান রোমান্টিক কমেডি ‘ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড?’, যার ভিউ সংখ্যা ৪ মিলিয়ন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, তস্করি মুক্তির পর প্রথম সাত দিন ধরেই সমানভাবে দর্শক টানতে সক্ষম হয়েছে। 

তস্করি: দ্য স্মাগলার্স ছাড়িয়ে গেছে জুজুৎসু কাইসেন সিজন ৩ (২.৮ মিলিয়ন ভিউ), আলফা মেলস (২.৬ মিলিয়ন ভিউ) এবং দ্য কুইন অব ফ্লো (২.৫ মিলিয়ন ভিউ)-এর মতো জনপ্রিয় আন্তর্জাতিক সিরিজকেও। তবে শীর্ষ ১০ তালিকায় আর কোনো ভারতীয় সিরিজ জায়গা পায়নি। 

আরও পড়ুন
আরও পড়ুন

বিশ্বব্যাপী পাওয়া এই সাফল্য প্রসঙ্গে ইমরান হাশমি বলেন, ‘তস্করি এমন একটি গল্প, যা আমরা সততা ও আমাদের বিমানবন্দরে নিরলসভাবে কাজ করা অফিসারদের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে তৈরি করেছি। নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ টপ ১০ তালিকায় প্রথম স্থান পাওয়া সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা সফল হয়েছি। আর দর্শকের থেকে যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি তা আমাদের জন্য সত্যিই মূল্যবান।’ 

নির্মাতা নীরজ পান্ডে বলেন, ‘নেটফ্লিক্সের গ্লোবাল টপ ১০ নন-ইংলিশ টিভি তালিকায় এক নম্বরে পৌঁছানো তস্করির জন্য শুধু একটি বড় অর্জন নয়, এটি ভারতীয় গল্প বলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এক মাইলফলক। আমাদের বাস্তবতা থেকে উঠে আসা গল্প সঠিক উদ্দেশ্য ও স্পষ্টতার সঙ্গে তুলে ধরার কারণেই এটা বিশ্বব্যাপী দর্শকদের মনোযোগ কাড়তে পেরেছে।’ 

মুম্বাইয়ের কাস্টমস অফিসারদের জীবন ও একটি আন্তর্জাতিক চোরাচালান চক্র ধ্বংসের অভিযানকে কেন্দ্র করেই এগিয়েছে এই সিরিজের কাহিনি। এতে আরও অভিনয় করেছেন জোয়া আফরোজ, অমৃতা খানভিলকার, শরদ কেলকার, নন্দিশ সিং সান্ধু ও অনুরাগ সিনহা। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *