Home / Entertainment / একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম: শাকিব খান

একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম: শাকিব খান

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বুধবার (২১ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এমন এক গুণী শিল্পীর প্রয়াণে দেশের শোবিজ জগতে শোকের ছায়া নেমে এসেছে। 

চলচ্চিত্র অঙ্গণের শিল্পী থেকে শুরু করে তার সহকর্মী ও শুভাকাঙক্ষীরা শ্রদ্ধাভরে ইলিয়াস জাভেদকে স্মরণ করছেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় এই চিত্রনায়ক লেখেন,‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

উল্লেখ্য, ইলিয়াস জাভেদ বড় পর্দায় প্রথম উর্দু চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ১৯৬৪ সালে মুক্তি পাওয়া ছবিটির নাম ‘নয়ি জিন্দেগি’। তবে তিনি জনপ্রিয়তা পান দু’বছর পর মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে।  এই অভিনেতার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। তবে একজন গুণি নৃত্যপরিচালক হিসেবেও তার যথেষ্ট সুখ্যাতি ছিল। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *