Home / Entertainment / ‘লিচুর বাগানে’র সঙ্গে রাজনীতির মিশ্রণে সামাজিকমাধ্যমে হাস্যরস

‘লিচুর বাগানে’র সঙ্গে রাজনীতির মিশ্রণে সামাজিকমাধ্যমে হাস্যরস

সামাজিক যোগাযোগমাধ্যমে কতকিছু নিয়েই তো নেটিজেনদের মজা করতে দেখা যায়। এবার একটি কার্টুনকে ঘিরে হাস্যরসে মেতেছেন এর ব্যবহারকারীরা। সম্প্রতি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ দলীয় জোটে নির্বাচনি সমঝোতার দ্বন্দ্ব নিয়ে একটি কার্টুন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায় যা ইতোমধ্যে ভাইরাল। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই কার্টুনের পটভূমিতে বাজছে শাকিব খান ও সাবিলা নূরের সুপারহিট গান ‘কে দিলো পিরিতের বেড়া লিচুরও বাগানে’। আর কার্টুনটিতে রাজনৈতিক বিতর্ককে মজার ফ্রেমে তুলে ধরা হয়েছে যা অনলাইন দুনিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে। 

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরিকৃত কার্টুনটিতে দেখা যায়, লিচুর বাগানে দাঁড়িয়ে আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাগানের মধ্য দিয়ে বয়ে গেছে একটি বেড়া। সেটার অন্যপাশে দাঁড়ানো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম। 

আরও পড়ুন
আরও পড়ুন

অনলাইনে ভাইরাল হওয়া কার্টুনটি যে নেটিজেনদের ব্যাপক বিনোদনের খোড়াক জুগিয়েছে সেটা তাদের বিভিন্ন মজার মজার মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। অনেকে আবার দলগুলোর মধ্যে তৈরি হওয়া মতানৈক্যের সমালোচনাও করেছে। 

উল্লেখ্য, প্রত্যাশিত আসনে ছাড় না পেলে ইতোমধ্যেই ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন। সে নিয়ে টকশো থেকে শুরু করে আলোচনার টেবিল- রাজনীতির বিভিন্ন আঙিনায় কথার ঝড় উঠেছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন কি থাকবে নাকি জোট ভেঙে বেরিয়ে যাবে! রসিকতার ভঙ্গিতে এই বিষয়টিই কার্টুনে ফুটিয়ে তোলা হয়েছে যা ব্যবহারকারীদের ব্যাপক নজর কেড়েছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *